IPL 2021: শারজায় টস হেরে প্রথমে ব্যাটিং কেনের সানরাইজার্সের, ধোনির চেন্নাই সুপার কিংসে একটি পরিবর্তন

শারজায় দক্ষিণ ভারতের ডার্বিতে আজ আইপিএলের এক নম্বর দলের সামনে আট নম্বর দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

 টস হেরে প্রথমে ব্যাটিং কেনের সানরাইজার্স হায়দরাবাদের

চেন্নাই সুপার কিংসে দলে একটিই পরিবর্তন হয়েছে। ডোয়েইন ব্র্যাভো প্রথম একাদশে ফিরে এসেছেন স্যাম কারানের জায়গায়। সানরাইজার্স দল অপরিবর্তিত। চেন্নাই সুপার কিংস আজ জিতলে কোনও জটিল সমীকরণই আর ধোনিদের প্লে অফের বাইরে ছিটকে দিতে পারবে না। তবে সে সব নিয়ে কিছু ভাবছেন না ধোনি। আইপিএলের ইতিহাসে ১৬ পয়েন্ট পেয়ে কোনও দল শেষ চারে জায়গা নিশ্চিত করতে পারেনি এমন নজির নেই। টস জিতে ধোনি বলেন, আজকের উইকেটটি ফ্রেশ উইকেট বলেই মনে হচ্ছে। এই উইকেট খুব মন্থর হবে না। গতবার প্লে অফে উঠতে না পারলেও এবার চেন্নাই সুপার কিংস কীভাবে চেনা ছন্দে ফিরল সেই প্রশ্নের উত্তরে ধোনি বলেন, এটা ঠিকভাবে বলা সম্ভব নয়। তবে এই বছর দলের সকলেই ভালোভাবে তৈরি হয়েই এসেছেন। অনেকে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন। প্লে অফের সমীকরণ মাথায় না রেখে তাঁর দল যে একেকটি ম্যাচকে টার্গেট করেই নামে সে কথা পরিষ্কার করে দিয়েছেন ক্যাপ্টেন কুল।

সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনের গলাতেও উইকেট নিয়ে একই সুর শোনা গিয়েছে। আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে ভালো খেলে জয় নিশ্চিত করতে মুখিয়ে সানরাইজার্স। বাকি চারটি ম্যাচে ভালো ক্রিকেট উপহার দেওয়াই লক্ষ্য সানরাইজার্সের। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে একে অপরের বিরুদ্ধে ১৫টি ম্যাচ খেলেছে। ১১ বার জিতেছে সিএসকে। চারটিতে সানরাইজার্স। গত বছর দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়েছিল। তবে ফিরতি ম্যাচে চেন্নাই সুপার কিংস ২০ রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয়। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতেও ধোনিরাই জিতেছিলেন। সেই ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করে চেন্নাই সুপার কিংস।

সানরাইজার্স হায়দরাবাদ- জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, অম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+