IPL 2021: শারজায় মরুঝড়েই ধোনি-বিরাট বৈঠক! টস জিতে ফিল্ডিং সিএসকে-র, দুই দলে কারা?
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শারজায় মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজা মানেই সচিন তেন্ডুলকরের মরুঝড়ের স্মৃতি। আজও মরুঝড়ের কারণেই টস আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়েই টসের জন্য প্রস্তুত ছিলেন ধোনি ও বিরাট। ঝড় চললেও মাঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দুজনকে একান্তে কথা বলতে দেখা যায়। বিরাট কোহলি ভারতীয় টি ২০ দলের অধিনায়কত্ব ছাড়ার পর এবং ধোনি টি ২০ বিশ্বকাপের মেন্টর হওয়ার পর দুজনের এটিই প্রথম মুখোমুখি সাক্ষাত। নিশ্চিতভাবেই টি ২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে কথা হয় অধিনায়ক ও মেন্টরের। টস জিতে ফিল্ডিং নিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিটের দেরিতে।

Toss News:@msdhoni has won the toss & @ChennaiIPL have elected to bowl against the @imVkohli-led @RCBTweets. #VIVOIPL #RCBvCSK
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
Follow the match 👉 https://t.co/2ivCYOWCBI pic.twitter.com/v3dmMlajnX
আইপিএলের দ্বিতীয়ার্ধের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সহজ জয় দিয়ে অভিযান শুরু করেছে সেখানে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখ থুবড়়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। প্লে অফে এই দুই দল ফের পরস্পরের মুখোমুখি না হলে এই নিয়ে শেষবার মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির অধিনায়কত্বের দ্বৈরথ শেষবার দেখতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। টি ২০ বিশ্বকাপ জয়ের ১৪ বছর পূর্তির দিনে স্মরণীয় জয় নিশ্চিত করে প্লে অফের দিকে আরও একধাপ এগোতে চাইবেন ধোনি। গতবারই প্রথম আইপিএলের প্লে অফ খেলতে পারেনি চেন্নাই সুপার কিংস। আজ থেকে ঠিক মাস পর আবার বিরাট কোহলির ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে। অধিনায়ক হিসেবে শেষবার আইপিএল ও টি ২০ বিশ্বকাপে থাকবেন বিরাট কোহলি। বিশ্বকাপের আগে প্রথমবার আইপিএল খেতাব জয়ের আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন কোহলির কাছে।
🚨 Update 🚨
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
The toss will take place at 6 PM (Local Time) & 7.30 PM IST. 👍 👍
Match to start at 6.15 PM (Local Time) & 7.45 PM IST. #VIVOIPL #RCBvCSK pic.twitter.com/qhc6Wfc7L3
আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পারস্পরিক দ্বৈরথে ২৭টি ম্যাচের ১৭টিতেই সিএসকে জিতেছে। ৯টি ম্যাচে জিতেছে আরসিবি। ১টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। ২০১৩ সাল থেকে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বেও ধোনির দলের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বেঙ্গালুরুর দলটি। চলতি আইপিএলের ১৯তম ম্যাচে মুম্বইয়ে বিরাট কোহলিদের ৬৯ রানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস দল অপরিবর্তিত। আরসিবিতে অভিষেক হচ্ছে টিম ডেভিডের। কাইল জেমিসন বাদ পড়েছেন। সচিন বেবির জায়গায় খেলানো হচ্ছে নভদীপ সাইনিকে।
Team Update
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
2⃣ changes for @RCBTweets as Navdeep Saini & Tim David named the team@ChennaiIPL remain unchanged. #VIVOIPL #RCBvCSK
Follow the match 👉 https://t.co/2ivCYOWCBI
Here are the Playing XIs 👇 pic.twitter.com/gd6Ru9ognz
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, কে এস ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, নভদীপ সাইনি, টিম ডেভিড, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড












Click it and Unblock the Notifications