বিদায় বেলায় 'থালা' ও 'চিন্না থালা'-কে আবেগঘন বার্তা চেন্নাই সুপার কিংসের

বিদায় বেলায় 'থালা' ও 'চিন্না থালা'-কে আবেগঘন বার্তা চেন্নাই সুপার কিংসের

'ম্যায় পল দো পল কা শায়ের হু' গানকে সাক্ষী রেখেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তাঁর পিছে পিছে জাতীয় দলের হয়ে আর ক্রিকেট খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন সুরেশ রায়না। ভারতীয় ক্রিকেটের দুই রথির বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েছে তাঁদের আইপিএল দল চেন্নাই সুপার কিংস। বিদায়বেলায় 'থালা' ও 'চিন্না থালা'-কে বিশেষ বার্তাও দিয়েছেন এন শ্রীনিবাসন শিবির।

বিদায় বেলায় থালা ও চিন্না থালা-কে আবেগঘন বার্তা চেন্নাই সুপার কিংসের

করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএলের প্রস্তুতি সারতে চেন্নাই পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকের নেটে গা ঘামাতেও শুরু করেছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। অনুশীলনে নেমে পড়েছেন সিএসকে গ্রেট সুরেশ রায়নাও। দেশের ক্রিকেটকে সম্বৃদ্ধ করার জন্য দুই ক্রিকেটারকেই নান্দ্রি বা ধন্যবাদ জানিয়েছে চেন্নাই সুপার কিংস। ভারতীয় দলের জার্সি পরিহিত দুই ক্রিকেটারের ছবিও পোস্ট করেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Date: Independence Day
Time: Sunset at the southernmost tip of India
Place: Chepauk, their Anbuden#73Forever #Thala #ChinnaThala 🦁🦁 pic.twitter.com/mnExWIfuyf
— Chennai Super Kings (@ChennaiIPL) August 15, 2020

And today marks the completion of '73' years of Indian Independence. #DhoniRetires 💔 #RainaRetires 💔 #WhistlePodu 🦁🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) August 15, 2020

Truly bolts from the blue! Nandri very much #Thala and #ChinnaThala! #WhistlePodu 🇮🇳 pic.twitter.com/BbZk9veWlh
— Chennai Super Kings (@ChennaiIPL) August 15, 2020

অন্য এক টুইটে সিএসকের তরফে জানানো হয়েছে ৭৩তম স্বাধীনতা দিবসে হৃদয় ভাঙলেন এমএস ধোনি ও সুরেশ রায়ানা। সাম্প্রতিকতম টুইটে 'থালা' ও 'চিন্না থালা'-র অবসরের দিনপঞ্জীও ঘোষণা করেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ধোনি ও রায়নার আলিঙ্গনের ছবি পোস্ট করে সিএসকে লিখেছে, 'তারিখ : স্বাধীনতা দিবস, সময় : দেশের দাক্ষিণাত্যের সবর্শেষ টিপে সূর্যাস্ত, স্থান : চিপক'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+