IPL 2024: ১৬ বছরে শিখেছেন অনেক কিছু, আইপিএলে নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ধোনি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কয়েক বছর আগেই, ধোনির ক্রিকেটীয় সম্পর্ক শুধুমাত্র আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগে ধোনির ফেসবুক পোস্ট নিয়ে চর্চা তুঙ্গে। নতুন কোনও ভূমিকায় ক্যাপ্টেন কুলকে দেখা যাবে কিিনা সেটা নিয়েও আগ্রহ তুঙ্গে। এরইমধ্যে আইপিএলে নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ধোনি।
একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে ধোনি জানিয়েছেন আইপিএল তাঁকে কীভাবে সমৃদ্ধ করেছে। ধোনির কথায়, চেন্নাই দল যেটি ২০০৮ সালে খেলেছিল একটি ভাল ভারসাম্যপূর্ণ দল এবং প্রচুর অলরাউন্ডার ছিল। দলটিতে ম্যাথু হেইডেন, মাইক হাসি, মুরালীধরন, মাখায়া এনটিনি, জ্যাকব ওরামের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণ ছিল। তাদের সবাইকে এক সাজঘের একত্র করা, একে অপরকে জানা ছিল খুব চ্যালেঞ্জ কাজ।'

ধোনিও আর জানিয়েছেন, 'আইপিএল আমাকে অনেক বিদেশী খেলোয়াড় বোঝার সুযোগ দিয়েছে। আইপিএল অন্য খেলোয়াড়দের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, ক্রিকেট সম্পর্কে তারা কী ভাবছে, তাদের সংস্কৃতি জানার সুযোগ দিয়েছে। এই সব আইপিএলকে খুব আকর্ষণীয় করে তুলেছে।'
২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করার পরই ধোনি পরের মরশুমেও খেলার বার্তা দিয়েছিলেন।গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস খেতাব জেতার পর ধোনি বলেছিলেন, অবসর নেওয়ার এটাই সেরা মুহূর্ত। কিন্তু দেশের নানা প্রান্তে যেভাবে ভালোবাসা, সমর্থন পেয়েছি তাতে আরও একটি মরশুম খেলে অনুরাগীদের আনন্দ দিতে চাই। এবার নতুন লুকেও দেখা যাচ্ছে ধোনিকে।
কিন্তু আইপিএল পর্ব মিটতেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। এরপর ধোনির খেলা নিয়ে জল্পনা তৈরি হয়।ছিলেন। কিন্তু, এখন সে সব কিছুর অবসান ঘটেছে। কারণ ধোনিকে রেখেই ২০২৪ সালের আইপিএলের দল সাজিয়েছে সিএসকে। এমনকি আসন্ন আইপিএলের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
আইপিএল প্রস্তুতির মধ্যেই আম্বানি পরিবারের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ৪২-র ধোনির নতুন লুক রীতিমতো চমকে দেওয়ার মতোই।অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে একেবারে ভিন্ন মেজাজে পাওয়া গিয়েছিল ক্যাপ্টেন কুলকে। ঐতিহ্যবাহী ডান্ডিয়া নৃত্যে অংশ নেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষীও।
যদিও আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। চোট পেয়ে আইপিএলের প্রথম পর্ব থেকে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য ক্রিকেটার ডেভন কনওয়ে। দেশের হয়ে খেলার সময়ই চোট পান নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। যার ফলে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে তাঁকে।












Click it and Unblock the Notifications