IPL 2025: ধোনি খেললেও নজরে বিকল্প উইকেটরক্ষক, ফের অধিনায়ক বদল হবে সিএসকে দলে?
২০২৪ সালের আইপিএল শেষের পর থেকেই ধোনিকে নিয়ে চর্চা শুরু হয়েছিল। অবশেষে আগামী মরশুমেও আইপিএল খেলার ইঙ্গিত দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা হবে আগামী ৩১ অক্টোবর। কিন্তু থালা তাঁর ভক্তদের আগেই সুখবরের আভাস দিয়ে দিয়েছেন। কিন্তু ধোনির যা বয়স তাতে আগামী আইপিএলে তাঁর পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব?
সিএসকে ফ্র্যাঞ্চাইজি এই বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করছেন। ধোনি খেললেও ফ্র্যাঞ্চাইজি একজন উইকেটরক্ষক খুঁজছে বলেই জানা গিয়েছে। এমনিতে, সিএসকে ভবিষ্যতের জন্য একজন ভালো উইকেটরক্ষক প্রয়োজন। কে হবেন ধোনির বিকল্প? একাধিক অঙ্ক এবং সমীকরণ কাজ করছে।

শোনা যাচ্ছে, পন্থকে ধরে রাখার জন্য যে টাকার প্রস্তাব দিয়েছে দিল্লি ক্যাপিটালস তা তাঁর পছন্দ হয়নি। উল্টে পন্থের পছন্দ মতো টাকা দিতে রাজি সিএসকে। ফলে দুইয়ে দুইয়ে চার হলে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০২৪ সালের আইপিএল শুরুর আগেই ধোনি ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে সিএসকে দলের অধিনায়কত্ব হস্তান্তর করেছিলেন।পন্থ দলে দলে ফের অধিনায়ক বদল হতে পারে সিএসকে দলে। ঋষভ পন্থের হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।
সিএসকে কর্তৃপক্ষের দ্বিতীয় পছন্দ ঈশান কিষাণ। আগামী মরশুমে মুম্বইয়ে ঘরে বড়সড় ভাঙন ধরার আশঙ্কা রয়েছে। একাধিক ক্রিকেটারই দল ছাড়তে চান বলে শোনা যাচ্ছে। ২০২৪ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক।। তিনিও ধোনির মতো ঝাড়খণ্ডের ক্রিকেটার। উইকেটরক্ষকের পাশাপাশি ওপেনিং ব্যাট করার সহজাত দক্ষতা আছে। তার উপর বয়স অল্প। সিএসকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য তাঁকে ভাবছে।
IND vs NZ: 'গম্ভীরকে শিখতে হবে’, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতেই হেড কোচকে কটাক্ষ শাস্ত্রীর
ধোনি গোয়ায় সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, আমি শুধু গত কয়েক বছরের ক্রিকেট যা খেলতে পেরেছি তা উপভোগ করতে চাই, আপনি যখন পেশাদার ক্রিকেট খেলেন, তখন সেটা উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমি যেটা করতে চাই সেটা সহজ নয়। কারণ এটায় আবেগ যেমন আছে তেমনই দায়বদ্ধতাও আছে। আমি এখনও এই খেলাটি উপভোগ করতে চাই।'












Click it and Unblock the Notifications