জাডেজা-ভাজ্জির দাপটে ১২৭ রানে শেষ আরসিবির ইনিংস
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একটা সময় সংশয় ছিল ১০০ রানের গণ্ডি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পার করতে পারবে নাকি সেই নিয়েই।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে চূড়ান্ত ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একটা সময় সংশয় ছিল ১০০ রানের গণ্ডি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পার করতে পারবে নাকি সেই নিয়েই। তবে, প্রথমে পার্থিব পটেল এবং শেষের দিকে টিম সাউদির দুরন্ত ব্যাটিংয়ে সেই লজ্জার হাত থেকে রেহাই পায় আরসিবি।
এদিন প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেওয়া এই সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না, তা ম্যাচের প্রতিটি মুহূর্তেই প্রমাণ করে দেন চেন্নাইয়ের বোলাররা। ইডেন গার্ডেন্সে পর পর দু'বলে সুনীল নারিনের দু'টি ক্যাচ ছাড়ার জন্য চরম বিতর্কের মুখে পড়তে হয় রবীন্দ্র জাডেজাকে। দলে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দেন ক্ষিপ্ত সমর্থকেরা। সমর্থকদের রোষের মুখ থেকে রেহাই মেলেনি চেন্নাই অধিনায়ক এমএস ধোনিরও। অবশেষে এই ম্যাচে রবীন্দ্র জাডেজা দেখিয়ে দিলেন কেন তিনি চেন্নাই সুপার কিংসের অন্যতম সম্পদ।
Innings Break!
Some fine bowling spells by the @ChennaiIPL bowlers restrict the #RCB to a total of 127/9 in 20 overs.#CSKvRCB #VIVOIPL pic.twitter.com/PnMwbwdu9m
— IndianPremierLeague (@IPL) May 5, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মাঠের বাইরের বিতর্কে বিধ্বস্ত জাড্ডুকে এদিন শুরু থেকেই পাওয়া যায় সমেজাজে। পার্থিব পটেল থেকে বিরাট কোহলি কেউই এদিন দাঁড়াতে পারেননি জাড্ডুর ভেল্কির সামনে। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নেন তিনি। জাডেজার শিকারের তালিকায় রয়েছেন পার্থিব পটেল, মনদীপ সিং এবং বিরাট কোহলি। এর মধ্যে বিরাট যে বলে আউট হন সেটি ছিল অনবদ্য।
How good has @imjadeja been in the four overs he's bowled today?#CSKvRCB pic.twitter.com/9EkbdzqAjU
— IndianPremierLeague (@IPL) May 5, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>জাডেজা ছাড়া এদিন নিজের নামের প্রতি সুবিচার করেন হরভজন সিং। ৪ ওভারে ২২ রান খরচ করে ২টি উইকেট নেন ভাজ্জি। ভাজ্জির শিকার এবি ডিভিলিয়ার্স এবং মুরুগান অশ্বিন। এছাড়া চেন্নাইয়ের হয়ে একটি করে উইকেট পান লুঙ্গি এনগিডি এবং ডেভিড উইলি। দু'টি উইকেট আসে রান আউটের মাধ্যমে।
আরসিবি এদিন যতটুকু রান তুলতে সক্ষম হয়েছে তা পার্থিব পটেলের ব্যাটের উপর ভর করে তুলতে সক্ষম হয়েছে। চলতি আইপিএল সুযোগ পেয়েই নিজের জাত চেনান এই বাঁ হাতি ব্য়াটসম্যান। ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার এবং দু'টি ছয় দিয়ে। পার্থিব ছাড়া এদিন যে ব্যাঙ্গালোরের হয়ে ব্যাট হাতে সফল হন টিম সাউদি। অন্যতম ভয়ঙ্কর পেসার হিসেবেই তাঁকে চেনে ক্রিকেট বিশ্ব। কিন্তু এদিন সাউদি দেখালেন ব্যাট হাতেও তিনি কতটা কার্যকারী। ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি চার এবং ১টি ছয় দিয়ে।এই দুই ব্য়াটসম্যান ছাড়া কেউই রুখে দাঁড়াতে পারেনি চেন্নাই বোলিং লাইনের সামনে।পাঁচ রান করে প্যাভিলিয়নে ফেরেন ব্র্যান্ডন ম্যাকালাম। বড় করতে ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি(৮)। চোট কাটিয়ে মাঠে ফেরা এবিডিও আজ চূড়ান্ত ফ্লপ। মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
Click it and Unblock the Notifications