লুকাকু-হাভের্ৎসের গোলে চেলসির দখলে ক্লাব বিশ্বকাপ, উচ্ছ্বসিত কোচ কীসের সঙ্গে তুলনা টানলেন?
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতোই কাই হাভের্ৎস ফের ট্রফি জেতালেন চেলসিকে। এবার ক্লাব বিশ্বকাপ। শনিবার আবু ধাবিতে ক্লাব বিশ্বকাপের ফাইনালের ব্রাজিলের পালমেইরাসকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন গোলটি করেন হাভের্ৎস। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের পর তৃতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপ জয় চেলসির।

ক্লাব বিশ্বকাপ জয়ের অনূভূতি কোনও কিছুর সঙ্গেই তুলনীয় নয় বলে দাবি করেছেন চেলসি কোচ টমাস টুচেল (Thomas Tuchel)। তাঁর কথায়, হতে পারে এই কাপ বা টুর্নামেন্টের ইউরোপে কাঙ্ক্ষিত কদর নেই। কিন্তু এতে অংশ নিলে, এই টুর্নামেন্টকে অনুভব করলে বোঝা যায় এর গুরুত্ব। বাসে করে স্টেডিয়ামে যাওয়ার সময় আলোর দিকে তাকিয়েছিলাম, খেলা ছিল অপরিচিত দলের বিরুদ্ধে। প্রতিপক্ষ সেই দল যারা আমাদের দেশের নয়, আমাদের লিগে খেলে না। সবমিলিয়ে এটা এক অসাধারণ অনুভূতি। এই অনুভূতির সঙ্গে কোনও কিছুরই তুলনা চলে না। সে কারণে এটি এক অসাধারণ টুর্রামেন্ট।
The perfect header! 😵@FIFAWorldCup pic.twitter.com/Y9msHiMoRS
— Chelsea FC (@ChelseaFC) February 13, 2022
গত সপ্তাহে করোনা পজিটিভ ছিলেন টমাস টুচেল। তিনি সুস্থ হয়ে আবু ধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ফাইনালের ঠিক আগে। এরপরই খেতাব জয়। টুচেল বলেন, বিমানবন্দরে গিয়েও করোনা নেগেটিভ না হওয়ায় কয়েকবার ফিরে যেতে হয়েছিল। টিভিতে নিজের অফিসে বসে সেমিফাইনাল দেখা একেবারেই ভালো লাগেনি, কিন্তু কিছু করারও ছিল না। কোচ হিসেবে সব সময় সাইডলাইনের ধারে থাকতে ভালোবাসি। ফাইনালে সেটা পেরেছি এবং কাপ জিতেছি। এতে স্বাভাবিকভাবেই ভালো লাগছে।
No, it wasn't a dream! 💭 pic.twitter.com/Am5ouhdgOk
— Chelsea FC (@ChelseaFC) February 13, 2022
মাঠেই ক্লাবের রাশিয়ান কর্ণধার রোমান আব্রাহিমোভিচের সঙ্গে হাত মিলিয়ে বলেছেন, এটা আপনার ক্লাব। আপনার পরামর্শ, প্যাশনের ফলেই কাপ জয় সম্ভব হয়েছে, আমরা সকলেই এর অংশ হতে পেরে খুশি। চেলসিকে বদলে দেওয়া নয়া কর্ণধার ধন্যবাদ জানিয়েছেন টুচেলকে। কাপ জেতার পর ১২ দিনের মধ্যে চারটি আলাদা প্রতিযোগিতায় চারটি ম্যাচ খেলতে হবে চেলসিকে। উইকেন্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের খেলা রয়েছে। আপাতত দলের ফোকাস যাতে না নড়ে সেদিকেই নজর রাখছেন টুচেল। ফাইনালে প্রথমার্ধ ছিল গোলশূন্য। রোমেলু লুকাকুর গোলে ৫৪ মিনিটে এগিয়ে গিয়েছিল চেলসি। রাফায়েল ভেইগার পেনাল্টি থেকে করা গোলে ১০ মিনিট পর সমতা ফেরায় পালমেইরাস। অতিরিক্ত সময়ে ম্যাচের ১১৭ মিনিটের মাথায় হাভের্ৎস পেনাল্টি থেকে গোল করেন। একেবারে শেষ লগ্নে লাল কার্ড দেখেন পালমেইরাসের লুয়ান গার্সিয়া।












Click it and Unblock the Notifications