আইপিএল ২০২০-এর ফাইনালে মুম্বই বনাম দিল্লি, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০-এর ফাইনালে মুম্বই বনাম দিল্লি, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০-এর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। হাই-ভোল্টেজ এই ম্যাচে শেষ হাসি কে হাসে, সে তো সময় বলবে। তবে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলা যায়। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা। ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময় জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা

শক্তি : ফিট থাকলে অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি হতে চলেছে। দলে রয়েছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরাও। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো তারকারা।

দুর্বলতা : প্রথম একাদশের কোনও ক্রিকেটার চোট পেলে, তাঁর পরিবর্ত হিসেবে রিজার্ভ ততটা শক্তিশালী নয়। যে কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ লিগের ম্যাচ হারতে হয়েছিল মুম্বইকে।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : ইন-ফর্ম শিখর ধাওয়ান, অধিনায়ক শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। বোলিং বিভাগের শক্তি কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, রবিচন্দ্রণ অশ্বিন।

দুর্বলতা : চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনটি ম্যাচই হেরেছে দিল্লি ক্যাপিটালস। তা শ্রেয়স আইয়ারদের ওপর মানসিক চাপ প্রয়োগ করতে পারে।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

আইপিএল ২০২০-এর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে এই দিল্লিকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিল মুম্বই। তবে ফাইনালের সমীকরণ যে অন্যরকম হবে, তা বলে দেওয়া যায়।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+