নতুন বছরকে স্বাগত জানাতে দুবাইয়ে বিরাট-অনুষ্কা, লস ভেগাসে যুবরাজ, দেখুন ছবি
নতুন বছরকে স্বাগত জানাতে দুবাইয়ে বিরাট-অনুষ্কা, লস ভেগাসে যুবরাজ, দেখুন ছবি
আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র তার পরই ঘড়ির কাঁটা ১২'টা টপকে যাওয়ার সঙ্গে পথ চলা শুরু করবে ২০২৩। নতুন বছরের শুরুতেই ব্যস্ত ক্রিকেটের সূচি। তার আগে বর্ষবিদায়ের রাতকে সেলিব্রেট করতে এবং নতুন বছর স্বাগত জানাতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি পারি জমিয়েছেন দুবাইয়ে।
অনুষ্কা এবং কন্যা ভামিকাকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন বিরাট:
স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকাকে নিয়ে দুবাইয়ে সময় কাটাচ্ছেন ছবি। ইনস্টাগ্রামে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি। ছবি পোস্ট করে কোহলি লিখেছেন, "২০২২-এর অন্তিম সূর্যোদয়।"
যুবরাজ সিং রয়েছেন লস ভেগাসে:
স্ত্রী হ্যাজেল কিচের সঙ্গে যুবরাজ সিং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য গিয়েছেন আমেরিকার লস ভেগাসে। বড় দিন থেকেই ওখানে রয়েছেন যুবরাজ। সেখান থেকে সমর্থকদের জানিয়েছেন নতুন বছরের শুভকামনা।
|
বরফের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি পূজারা:
ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য চেতেশ্বর পূজারা নতুন বছর সেলিব্রেট করার জন্য বেছে নিয়েছেন বরফকে এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন তা জানা না গেলেও বোঝা যাচ্ছে বিদেশেই রয়েছেন চেতেশ্বর এবং বরফে ঢাকা চারিপাশের মধ্যে হাসি মুখে বরফ নিয়ে খেলতে দেখা যাচ্ছে পূজারাকে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল নতপুন বছরকে স্বাগত জানানোর জন্য বেছে নিয়েছেন ভিয়েতনামকে।
বিদেশে পারি দিয়েছেন স্মৃতি মন্ধনা:
শুধু ভারতীয় দলের বর্তমান বা অতীতেতর পুরুষ ক্রিকেটাররাই নন, ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনাও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বেছে নিয়েছেন বিদেশকে। তিনি কোথায় রয়েছেন জানা না গেলেও স্মৃতি যে ছবিটি পোস্ট করেছেন তাতে বরফে আবৃত মাটির উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি এবং পিছনের দিকে জঙ্গলে ঢাকা পাহাডড












Click it and Unblock the Notifications