দুটি সেঞ্চুরি, ৩৫ ছক্কায় ৫১৭ রান! টি ২০ আন্তর্জাতিকে বিশ্বরেকর্ডের ফুলঝুরি, ক্যারিবিয়ান বধ প্রোটিয়াদের

টি ২০ আন্তর্জাতিকে একাধিক বিশ্বরেকর্ডের সাক্ষী থাকল সেঞ্চুরিয়ন। সফলভাবে রান তাড়ায় রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। দুই দলের দুজন শতরান করলেন, মোট ৩৫টি ছক্কা হলো এই ম্যাচে। রান উঠল ৫১৭, টি ২০ আন্তর্জাতিকে যা প্রথমবার।

টি ২০ আন্তর্জাতিকে বিশ্বরেকর্ডের ফুলঝুরি

টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ফিল্ডিং নিয়েছিলেন। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫ উইকেটে ২৫৮ রান। ৩৯ বলে শতরান পূর্ণ করেন জনসন চার্লস। ১০টি চার ও ১১টি ছয়ের সাহায্যে তিনি ৪৬ বলে ১১৮ রান করেন। কাইল মেয়ার্স ২৭ বলে ৫১, অধিনায়ক রভম্যান পাওয়েল ১৯ বলে ২৮ রান করেন। নিকোলাস পুরাণ ২ রানের বেশি করতে পারেননি। রোমারিও শেফার্ড ১৮ বলে ৪১ ও ওডেন স্মিথ ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন। মার্কো জানসেন ৪ ওভারে ৫২ রান দিয়ে তিনটি উইকেট নেন। ওয়েন পারনেলের ঝুলিতে ২ উইকেট।

জবাবে খেলতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৩ বলে শতরান পূর্ণ করার পর ৪৪ বলে ১০০ রান করে আউট হন কুইন্টন ডি কক। ৩২ রানের মাথায় জীবন পান। তার পূর্ণ সদ্ব্যবহার করেন ডি কক, মেরেছেন ৯টি চার ও ৮টি ছয়। টি ২০ আন্তর্জাতিকে প্রথম শতরান আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে আসার আগে আত্মবিশ্বাস বাড়াল ডি ককের। ২৮ বলে ৬৮ করেন রিজা হেন্ডরিকস। মার্করাম ২১ বলে ৩৮ ও হেইনরিখ ক্লাসেন ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। ওডেন স্মিথ, রেমন রেইফার, রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার একটি করে উইকেট নেন।

চার্লস টি ২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরান করার নিরিখে রইলেন যুগ্ম দ্বিতীয় স্থানে। ডেভিড মিলার, রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাশেখরা ৩৫ বলে টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছেন। তাঁদের পরেই চার্লসের সঙ্গে রয়েছেন হাঙ্গেরির জিশান কুকিখেল ও রোমানিয়ার শিবকুমার পেরিয়ালওয়ার। তাঁরা সকলেই ৩৯ বলে শতরান পেলেন। ডি কক ৪৩ বলে শতরান হাঁকিয়ে রইলেন যুগ্ম ষষ্ঠ স্থানে। আন্তর্জাতিক টি ২০-তে দুই ইনিংসে ৩৫টি ছক্কাই সর্বাধিক। তবে কোনও টি ২০ ম্যাচে সর্বাধিক ৩৭টি ছক্কার নজির রয়েছে। এত রান তাড়া করে কোনও দল এর আগে টি ২০ আন্তর্জাতিক জেতেনি। টি ২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার এদিনের স্কোর রইল দলগত তালিকার চতুর্থ স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+