Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শূন্য রানে আউট হওয়ায় নতুন ডাকনাম! কোন ক্রিকেটারদের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা?

Nicknames Of Cricketers: আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে রোহিত শর্মা টানা দুটি ম্যাচে শূন্য রান করে আউট হয়েছেন। টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি শূন্য করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন হিটম্যান।

রানমেশিন রোহিত শর্মার এই ফর্ম দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ডাকমেশিন বলেও কটাক্ষে বিদ্ধ করেছেন ক্রিকেটাররা। জানেন কি, শূন্য রান করার জন্য ক্রিকেটারদের নয়া ডাকনামও জনপ্রিয় হয়েছে?

Nicknames Of Cricketers: শূন্য রানে আউট হওয়ায় নতুন ডাকনাম!

গ্রেগ চ্যাপেলের যে চ্যাপেলো (Chappello) ডাকনামটি রয়েছে তার সঙ্গে রয়েছে শূন্য রানের বিষয়টি। ১৯৮১-৮২ মরশুমে দেশের মাটিতে সাতবার শূন্য রানে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। ১৯৮১ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও দুটি একদিনের আন্তর্জাতিকে চ্যাপেল টানা চারটি ইনিংসে শূন্য রানে আউট হন।

খারাপ ফর্মের কারণে চ্যাপেলের পদবির সঙ্গে জুড়ে দেওয়া হয় O, ইংরেজি এই অক্ষরের সঙ্গে শূন্যের মিল রয়েছে। ভারতীয় দলের প্রাক্তন এই অজি কোচের খারাপ ফর্মে এতটাই হতাশ হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা, যে তাঁকে চ্যাপেলো নামে ডাকতে শুরু করেন অনেকেই।

আন্তর্জাতিক ক্রিকেটে টানা পাঁচবার করে শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে অস্ট্রেলিয়ার রবার্ট হল্যান্ড, নিউজিল্যান্ডের ড্যানি মরিসন ও ভারতের অজিত আগরকরের। আগরকর এখন ভারতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত।

সেই সফরে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনি টেস্টে টানা পাঁচ ইনিংসে শূন্য রানে আউট হন আগরকর। আগরকর মুম্বইয়ের ক্রিকেটার। অজিদের বিরুদ্ধে টানা পাঁচবার শূন্য রান করায় তাঁকেও দেওয়া হয়েছিল নতুন ডাকনাম। পাঁচটি শূন্যের জন্য আগরকরকে বম্বে ডাক নামে ডাকা শুরু হয়।

আগরকরের যেমন টানা পাঁচটি শূন্য করার জন্য নাম হয়েছিল বম্বে ডাক, তেমনই চারটি ডাকের জন্য নতুন ডাকনাম পান অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মার্ক ওয়া। শ্রীলঙ্কা সফরে গিয়ে ওয়া তিনটি টেস্টে চারবার শূন্য রানে আউট হয়েছিলেন। তখন থেকে তাঁর নামকরণ হয় অডি। উল্লেখ্য, অডি গাড়ির লোগোয় চারটি বৃত্ত আছে। তার সঙ্গে মিলিয়েই মার্ক ওয়ার এমন নামকরণ।

১৯৯৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিউজিল্যান্ডের ড্যানি মরিসন একটি ওডিআই ও তিনটি টেস্টে টানা পাঁচবার শূন্য রানে আউট হয়েছিলেন। তাঁর ৭১টি টেস্ট ইনিংসে ২৪ বার শূন্য রানে আউট হন মরিসন। সে কারণেই তাঁকে পেতে হয় নতুন ডাকনাম- ডাকম্যান!

নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন ৭১টি টেস্ট, ২০টি ওডিআই ও ৬টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। টেস্টে তাঁর মোট রান ১২৩, ওডিআইয়ে ৮, টি২০ আন্তর্জাতিকে ৫। বোঝাই যাচ্ছে তিনি ক্রিজে বেশিক্ষণ কাটাতে পারেননি। টেস্টে অজস্রবার শূন্য রানে আউট হয়েছেন বা শূন্য রানে অপরাজিত থেকেছেন। ক্রিজে এতটাই কম সময় তাঁকে দেখা গিয়েছে যে মনেই হতো না তিনি ব্যাট করতে নেমেছেন। সে কারণে তাঁকে ফ্যান্টম কিংবা দ্য ওয়াকিং উইকেটের মতো ডাকনাম দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+