Chandrayaan-3 Landing Successful: বুমরাহর ভারত ডাবলিনে সাক্ষী ঐতিহাসিক মুহূর্তের, ইসরোকে অভিনন্দন ক্রিকেটারদের

Chandrayaan-3 Landing Successful: চন্দ্রযান সফলভাবে অবতরণ করল চাঁদের দক্ষিণ মেরুতে। প্রথম দেশ হিসেবে এই কীর্তি স্থাপন করল ভারত। ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে। আজ একটু পরেই শুরু টি ২০ সিরিজের শেষ ম্যাচ।

তার আগে মাঠে বসেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল মেন ইন ব্লু। জসপ্রীত বুমরাহ থেকে রিঙ্কু সিং, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নজর ছিল টিভির দিকে। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে চন্দ্রযান অবতরণ করতেই করতালি দেন ভারতীয় দলের সকলে।

Chandrayaan-3 Landing Successful: বুমরাহর ভারত ডাবলিনে সাক্ষী ঐতিহাসিক মুহূর্তের

বিসিসিআই সচিব জয় শাহ টুইটে লেখেন, এই ঐতিহাসিক মুহূর্ত আগামী প্রজন্মকে অনুরণিত করবে। ইসরোর সকলের দায়বদ্ধতা ও অনবদ্যভাবে সমস্ত কাজ সম্পন্ন করার দক্ষতা অনুপ্রেরণা জোগানোর মতো বলেও উল্লেখ করেন জয়। বিরাট কোহলি চন্দ্রযান অভিযানের গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে লেখেন, আপনারা দেশকে গর্বিত করেছেন। জয় হিন্দ।

চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের জন্য ইসরো এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলার। এই কীর্তি গোটা দেশকে গর্বিত করেছে বলে উল্লেখ করেন তিনি। জয় টুইটে লেখেন, আমাদের দেশের ডেডিকেটেড বিজ্ঞানীদের নিরলস প্রয়াসেই স্বপ্নের আজ বাস্তবায়ন ঘটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও অভিনন্দন-বার্তা দেন জয়।

Chandrayaan-3 Landing Successful: বুমরাহর ভারত ডাবলিনে সাক্ষী ঐতিহাসিক মুহূর্তের

বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা এই মুহূর্তকে সোনালি অধ্যায় বলে চিহ্নিত করে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। অসম্ভবকে সম্ভব করার জন্য ইসরোকে স্ট্যান্ডিং ওভেশন জানানোর ডাক দিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল টুইটে লিখেছেন, ভারতের এই কীর্তি বিশ্বের কাছে অনুপ্রেরণা জোগানোর মতো। এই সাফল্যে আমি শিহরিত।

রোহিত শর্মা থেকে হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিষাণ, লোকেশ রাহুল- সকলেই ইসরোর অভাবনীয় কীর্তিতে কুর্নিশ জানিয়েছেন। ভিভিএস লক্ষ্মণের মতো অনেক প্রাক্তন ক্রিকেটারও ভারতের সফল চন্দ্রাভিযানে অভিভূত। অভিনন্দন জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+