IPL 2024: নিজেদের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলো না, নাইটদের সাজঘরে ছাত্রদের ভোকাল টনিক পণ্ডিত মশাইয়ের
ক্রিকেটার বদল হয, পাল্টে যান দলের কোচ বা মেন্টররাও। কিন্তু নাইটদের ধারাবাহিকতার অভাবটা থেকেই যায়। প্রতি মরশুমেই এই রোগের শিকার হয় নাইট রাইডার্স, ব্যতিক্রম নয় চলতি বছরও। আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস এক রানে জয় পাওয়ার পরের ম্যাচেই ধাক্কা খেল কেকেআর। স্কোরবোর্ডে ২৬১ রান তুললেও তা রক্ষা করতে ব্যর্থ হলেন কেকেআর বোলাররা।
পাঞ্জাব ম্যাচে হেরে স্বভাবতই হতাশায় ভেঙে পড়েছে কেকেআর শিবির। মাঠে এলেও ম্যাচ শেষ হওয়ার ২ ওভার আগেই ইডেন ছেড়ে চলে যান শাহরুখ খান। ফলে সাজঘরে ক্রিকেটারদের পেপ টক দেননি কিং খান। হতাশায় ডুবে থাকা নাইট ক্রিকেটারদের চাঙ্গা করার দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ভোকাল টনিকেই ক্রিকেটারদের চাগিয়ে রাখার পন্থা নিলেন পণ্ডিত মশাই।

একইসঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিত আরও বলেন, 'চ্যাম্পিয়নরা কখনও সুযোগের জন্য অপেক্ষা করে না, তারা সব সময়ই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। আমাদের সামনে আরও খেলা আসবে। আমাদের সেই ম্যাচগুলিতে আরও দায়িত্ব নিতে হবে। আমি যখন শেষবার এই সাজঘর ছেড়েছিলাম তখন বলেছিলাম আমরা অনেক ইতিবাচক থেকেই ফিরছি, আমি এখনও সেই কথাই বলছি। আমাদের ইতিবাচক মানসিকতা রাখতে হবে। বাউন্স ব্যাক করতে হবে এখান থেকেই।'
নাইটদের কোচ ছাত্রদের জানান, 'আমাদের নিজেদের মধ্যে বিশ্বাসটা অটুট রাখতে হবে আগামী ম্যাচ গুলির জন্য। যা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।' আগামী সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে নাইট ব্রিগেড।
#KnightsTV | Dressing room vlog ft. Head Coach Chandrakant Pandit
— KolkataKnightRiders (@KKRiders) April 27, 2024
𝘖𝘶𝘳 𝘶𝘯𝘪𝘵𝘺 𝘸𝘪𝘭𝘭 𝘨𝘪𝘷𝘦 𝘶𝘴 𝘢 𝘭𝘰𝘵 𝘰𝘧 𝘴𝘵𝘳𝘦𝘯𝘨𝘵𝘩 💪 pic.twitter.com/BXcNC0my5M
যে দল ২৬১ রান তুলে হারে, সেই দলের বোলিং নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। শুক্রবার কেকেআরের বোলিং ঠিক ততটাই খারাপ। সুনীল নারাইন বাদে কোনও বোলার দশ তো দূর, ওভার প্রতি ১৫ রানের কম খাননি। সবচেয়ে কম হর্ষিত রানা চার ওভারের মধ্যে প্রতি ওভারে ১৫.২০ রান খেয়েছেন। সবচেয়ে বেশি আন্দ্রে রাসেল। তিনি ওভারপ্রতি ১৮ রান করে খেয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications