Champions Trophy: পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত, টিম কম্বিনেশন থেকে শামির পারফরম্যান্স, অকপট সৌরভ

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে ভারত। রবিবার ভারতের সামনে পাকিস্তান। খাতায় কলমে এই ম্যাচে এগিয়ে থেকেই শুরু করবে ভারত। কিন্তু এই ধরনের মেগা ম্যাচ খাতায় কলমে এগিয়ে থেকে নামলেই জয় পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। কিন্তু ভারতীয় দল কোথায় এগিয়ে? প্রতিপক্ষের চেয়ে কতটাই বা এগিয়ে? এই নিয়ে বিশ্লেষণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুক্রবার কলকাতার একটি অভিজাত হোটেলে বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ। সেখানেই তিনি ভারত-পাকিস্তান, ভারতীয় দলের কম্বিনেশন নিয়ে মুখ খুললেন। আইসিসি ইভেন্ট বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করে ভারত। সৌরভের বক্তব্যে উঠে এসেছে সেই প্রসঙ্গও।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভ বলেন, ভারত একদিনে ম্যাচে খুবই শক্তিশালী। আমার মতে ভারত এই টুর্নামেন্টে শক্তিশালী দল। সাদা বলের ক্রিকেটে ভারত খুবই শক্তিশালী। আমরা যদি আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচের ফলাফল দেখি তাহলে দেখতে পাব ভারতের আধিপত্য অনেক বেশি। আমি যদিও খুব ভুল না করি, ২০০০ সাল থেকে এই আধিপত্য শুরু। ২৫ বছর ধরেই ভারত এটা ধরে রেখেছে।

একইসঙ্গে দাদা বলেন, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বাদ দিলে ভারত আইসিসি ইভেন্টে একদিনের ম্যাচে হারেনি ভারতের বিরুদ্ধে। ফলে একটা মাত্র ম্যাচ হেরেছে ভারত। দুবাইয়ের উইকেট কিন্ত খুব সহজ নয়, এখানে ব্যাটারেদর জন্য রান তোলা কঠিন। এখানে উইকেট থেকে স্পিনাররা এবং বোলাররা সাহায্য পাচ্ছেন। এর আগে মাস ব্যাপী টি২০ খেলা হয়েছে। আমি মনে করিনা দুবাইয়ে ৩০০ রান হবে। তবে ভারতকে হারানো অত্যন্ত কঠিন।

পাশাপাশি ভারতীয় দলের টিম কম্বিনেশন নিয়ে মুখ খুলেছেন সৌরভ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে উইকেটরক্ষক হিসাবে কেএল রাহুলকে খেলানো হয়েছে ঋষভ পন্থকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। এই প্রসঙ্গে সৌরভ বলেন, কের রাহুল ও পন্থ দুই জনেই খুব ভালো। একদিনের ক্রিকেটে রাহুল যথেষ্ট ভালো রান করেছেন ফলে এদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া অত্যন্ত কঠিন।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। বঙ্গ তারকার বোলিং পারফরমেন্স নিয়ে মহারাজের বিশ্লেষণ, আমি আগেই বলেছি শামি খুবই একজন ভালো বোলার। বলা হয় শামি এবং বুমরাহ একে অপরের জন্য পরিপূরক। দুর্ভাগ্যবশত এই টুর্নামেন্টে বুমরাহ খেলতে পারছেন না। বুমরাহ অবশ্যই বিশ্বের এক নম্বর পেসার। কিন্তু মানের দিক থেকে শামি তাঁর খুবই কাছাকাছি রয়েছেন। ফলে আগামী ম্যাচগুলোতেও শামি ভারতীয় পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন এই ধরনের পারফরম্যান্স করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+