Champions Trophy: বিরাট-বরুণ থেকে রাচিন-উইলিয়ামসন, মেগা ফাইনাল ম্যাচে দুই দলের ফোকাসে কারা?

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব নির্ধারক ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলেই একাধিক তারকা। তবে ফোকাসে থাকবেন কারা?

প্রথমেই ফোকাসে থাকবে ভারতের ওপেনিং জুটি, রোহিত শর্মা ও শুভমান গিল। একদিনের ক্রিকেটে এক নম্বর ব্যাটার এখন গিল। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একটুর জন্য অর্ধশতরান করা হয়নি। নিউজিল্যান্ড বা সেমিতে অস্ট্রেলিয়া ম্যাচে রান পাননি। এবার ফাইনৈল। গিল বর্তমানে শুধু ভারতের ওডিআউ দলের সহ অধিনায়কই নন, একইসঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা। ফলে রবিবার গিলকে দ্রুত ফেরাতে চাইবেন কিউয়ি বোলাররা।

Champions Trophy

বিরাট কোহলি যে বড় ম্যাচের ক্রিকেটার সেটা পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ করেছেন। সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছে জয়সূচক রান। ফাইনাল ম্যাচেও ভারতের মূল ফোকাসে থাকবেন কোহলিই। চার নম্বরে নেমে ধারাবাহিকতা দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়স। নিউজিল্যান্ডেরর বিরুদ্ধে ফাইনাল ম্যাচে শ্রেয়সও থাকবেন ফোকাসে।

এবার আসা যাক বোলিং বিভাগে। শেষ দুই ম্যাচে ভারতের বোলিংকে ভরসা দিয়েছেন বরুণ
বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে সুযোগ না পেলেও বরুণ চক্রবর্তী কিন্ত নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পেয়েই ৫ উইকেট নিয়েছেন। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেট নিয়েছেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ ট্রাভিস হেডের উইকেট। রাচিন রবীন্দ্র থেকে কেন উইলিয়ামসন প্রতিপক্ষ দলের সেরা ব্যাটারদের রবিবার দ্রুত আউট করতে বরুণের বলই ভরসা হতে পারে রোহিতের।

পেস অ্যাটাকে ভারতের প্রধান ভরসা মহম্মদ শামিই। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে ৫ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামির উইকেট সংখ্যা হল ৮।ফলে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ফর্ম ধরে রেখেছেন শামি। ফাইনাল ম্যাচে বরুণ-কুলদীপরাও থাকলেও শামি কিন্ত বিরাট ভরসা।

এবার আসা যাক নিউজিল্যান্ড দলের কথায়। প্রথমেই আসবে রাচিন রবীন্দ্রের নাম। আইসিসি ইভেন্টে ভালো পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন। এখনও পর্যন্ত দুটি শতরান সহ গোটা প্রতিযোগিতায় তাঁর রান সংখ্যা ২২৬। ফলে ফাইনালেও ফোকাসে থাকবেন রাচিন।

Take a Poll

কিউয়ি শিবিরে দ্বিতীয় নাম কেন উইলিয়ামসন। সেমিফাইনাল ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে শতরান। একটি শতরান ও অর্ধশতরান সহ প্রতিযোগিতায় উইলিয়ামসনের রান সংখ্যা ১৮৯। সীমিত ওভারের ক্রিকেটে অল রাউন্ডারদের অতিরিক্ত ভূমিকা থাকে। ফাইনাল ম্যাচে কিউয়িদের অস্ত্র হতে পারেন গ্লেন ফ্লিলিপস। ব্যাট বল উভয় ক্ষেত্রেই দক্ষ তিনি।

ম্যাট হেনরির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে চোট পান নিউজিল্যান্ডের তারকা পেসার। ফিল্ডিংয়ের সময় ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান হেনরি। গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সফলতম বোলার ছিলেন হেনরিই। ৪২ রানে টিম ইন্ডিয়ার পাঁচ ব্যাটারকে ফেরান। হেনরি খেললে অবশ্যই ফোকাসে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+