Champions Trophy: ছন্দে থাকা শ্রেয়স-বরুণই বিরাট ভরসা টিম ইন্ডিয়ার, ভারত-অস্ট্রেলিয়া মেগা ম্যাচে ফোকাসে কারা?
মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছেছে। তবে সেমিফাইনাল ম্যাচ সব সময়ই শূন্য থেকে শুরু হয়। দুই দলেই আছেন একাধিক তারকা। কিন্ত মেগা ম্যাচে ফোকাসে থাকবেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক ভারতীয় দলের কথায়, ভারতীয় দলে ফোকাসে থাকবেন অবশ্যই রোহিত শর্মা।ভারতীয় দলের ওপেনিংয়ের স্তম্ভ রোহিত। হিটম্যান শুরুতেই রান পেলে ভারতীয় মিডস অর্ডার অনেকটাই চাপমুক্ত হবে। প্রথম তিন ম্যাচে রান পাননি কিন্তু রোহিত বড় ম্যাচের ক্রিকেটার। এর আগে শেষ আইসিসি আইসিসি ইভেন্ট টি২০ বিশ্বকাপে রোহিত অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেন।

দ্বিতীয় নাম শুভমান গিল। একদিনের ক্রিকেটে ১ নম্বর ব্যাটার। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একটুর জন্য অর্ধশতরান করা হয়নি। নিউজিল্যান্ড ম্যাচে রান পাননি। এবার সামনে কঠিন অস্ট্রেলিয়া। গিল বর্তমানে শুধু ভারতের ওডিআই দলের সহ অধিনায়কই নন, একইসঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা। ফলে গিলকে দ্রুত ফেরাতে চাইবেন অজি পেসাররা।
বিরাট কোহলি যে বড় ম্যাচের ক্রিকেটার সেটা পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ করেছেন। ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ হলে বিরাটের দিকে অতিরিক্ত নজর থাকে। ব্যতিক্রম হবে না মঙ্গলবারের ম্যাচেও। চার নম্বরে নেমে ধারাবাহিকতা দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শ্রেয়সও থাকবেন ফোকাসে।
বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে সুযোগ না পেলেও বরুণ চক্রবর্তী কিন্ত নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পেয়েই ৫ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে না খেলানোর ঝুঁকি হয়ত নেবেন না রোহিত-গম্ভীররা। বরুণ খেললে ট্রাভিস হেড- স্মিভ স্মিথদের সঙ্গে তাঁর ডুয়েল জমতে পারে।পেস অ্যাটাকে ভারতের প্রধান ভরসা মহম্মদ শামিই। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে ৫ উইকেট নিয়েছেন। ফলে তিনিও ফোকাসে থাকবেন।
এবার আসা যাক অস্ট্রেলিয়া দলের কথায়। অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ট্রাভিস হেড। এর আগে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে শতরান করে ভারতের জয়ের আশায় জল ঢেলে দেন। কোহলির মতোই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ফোকাসে থাকেন স্মিভ স্মিথও। তিনিও বড় ম্যাচের ক্রিকেটার। এবার দলের নেতৃত্বের দায়িত্বে। ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন।
দুবাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পাচ্ছেন ফলে অজি স্পিনারদের মধ্যে সবথেকে বেশি নজর থাকবে অ্যাডাম জাম্পার দিকে। বিরাট-শ্রেয়সদের সাজঘরে ফেরানোর দায়িত্বটা তাঁর কাঁধেই থাকতে পারে।












Click it and Unblock the Notifications