Champions Trophy: কীভাবে ম্যাচ জিতবে দল? জয়ের আগেই রোহিতকে বলে দেন কোহলি, দেখুন ভিডিও
মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে স্থান নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে অজিদের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি বিভাগে দাপটের সঙ্গে পারফরম্যান্স করেছে রোহিত শর্মার দল। তবে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৯৮ বলে ৮৪ রান করলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার। নিজের ইনিংসের জন্য আরও একবার ম্যাচ সেরার পুরস্কার পেলেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।
শুধু মাঠে নয় সাজঘরেও অনেক দিন পর আবার বিরাট কে সেই পুরানো মেজাজে দেখা গেল। আসলে বর্তমানে মাঠে খুব একটা আগ্রাসী মেজাজে এখন আর দেখা যায় না বিরাট কোহলিকে । মঙ্গলবার ম্যাচ জয়ের পরই সাজঘরের সামনে কোহলিকে সেই আগ্রাসী মেজাজে দেখা গেল। তবে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে সাজঘরেও কোহলি ছিলেন বিন্দাস মুডে। ভারতকে জয় লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন কোহলি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, জাদেজা যখন মাঠে নামছেন তখন রোহিতকে উদ্দেশ্য করে কোহলি বলছেন, ও একটি ছক্কা মারার উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে। কোহলি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ছক্কা হাঁকিয়ে ম্যাচটি জেতাবে জাদেজা। তবে কোহলির ভবিষ্যদ্বাণী আংশিক পূরণ হল। ছক্কা মেরেই ভারত ম্যাচ জিতল। তবে জাদেজা নয় ম্যাচ ফিনিশ করলেন রাহুল।
I LOVE THIS TEAM SO MUCH, SOO MUCH pic.twitter.com/XzajzJVBvc
— Pallavi Anand (@PallaviSAnand) March 4, 2025
এরপরই সাজঘরে কোহলি-রোহিতরার উল্লাসে মেতে উঠেন। ২০১৩, ২০১৭ সালের পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে ভারত। ১২ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ ভারতের সামনে।












Click it and Unblock the Notifications