Champions Trophy: ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে বৃষ্টির আশঙ্কা! কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া? রইল আপডেট

রবিবার দুবাইয়ে মহারণ। আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। রবিবার কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া? বৃষ্টি কি এই ম্যাচেও প্রভাব ফেলবে? এই বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

ম্যাচের আগে যেটা সবথেকে বেশি আশঙ্কা থাকে সেটা হল বৃষ্টি। কারণ বৃষ্টি হলে ম্যাচের তার বিরাট প্রভাব পড়ে। যদিও আবহাওয়ার ওয়েবসাইট অনুসারে রবিবার দুবাইয়ে এক বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি ঝড়ো হাওয়ার কোন সম্ভাবনা নেই। এর ফলে দুটি দলই ৫০ ওভার করে ম্যাচ খেলতে পারবে।

Champions Trophy

রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ম্যাচের দিন, এটা দুই দলের মতোই ক্রিকেটপ্রেমীদের কাছেও স্বস্তির কারণ। স্থানীয় সময় দুপুর ১টায় খেলা শুরু হওয়ার কথা, এবং সেই সময় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমার আভাস পাওয়া গিয়েছে। আপেক্ষিক আদ্রতা বেলার দিকে বেশি থাকলেও পরে কিন্ত কমবে।

বিকেল ৩টা থেকে দুবাইতে কিছুটা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দিনের বাকি সময় ধরে অব্যাহত থাকবে। সময় যত এগোবে ততই তাপমাত্রা কমতে থাকবে। সন্ধ্যার পর থেকে প্রত্যাশা অনুসারে শিশির পড়ছে না। বায়ুর গতিবেগ হতে পারে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় । ফলে পূর্বাভাস যা বলছে তাতে দুবাইয়ের আবহাওয়া কাল খেলার জন্য একেবারেই অনুকুল থাকবে।

এখনও পর্যন্ত চলতি আইসিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অপরাজিত রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। এরপর শেষ চারের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে স্থান নিশ্চিত করেছে ভারত।

খেতাব এবং টিম ইন্ডিয়ার মধ্যে ব্যবধান এখন একটি ম্যাচের। এই ম্যাচ জিতলে ১২ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত। সেইসঙ্গে পরপর দুইবার আইসিসি খেতাব জিতে নেবে ভারত। এর আগে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জিতেছে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল।

ভারতের কাছে এই ম্যাচটা বদলারও কারণ ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ড দলের কাছে হেরেছিল ভারত। পাশাপাশি ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে।য ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউয়িদের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে।

ফলে এবার ভারতীয় দলের সামনে বদলার সুযোগ রয়েছে। ধারে ধারে অনেকটাই এগিয়ে আছে ভারতীয় দল। তবে ফাইনাল ম্যাচ সবসময় শূন্য থেকে শুরু হয়। অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নামলেও আত্মতুষ্টির কোন জায়গা নেই ভারতীয় শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+