Champions Trophy: ভারত-পাক ম্যাচে বৃষ্টির আশঙ্কা! কেমন থাকবে আবহাওয়া? রইল গুরুত্বপূর্ণ আপডেট
ক্রিকেট দুনিয়ার ফোকাসে এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। দুবাইয়ে এই ম্যাচ ঘিরে ক্রমেই উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছে। যেন কোনও মেগা ম্যাচের আগে চর্চায় থাকে আবহাওয়া। ম্যাচের দিন আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি ম্যাচে কতটা প্রভাব ফেলবে? পিচের চরিত্রই বা কেমন হবে? এই সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।
দুবাইতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। একদিকে যেমন ভারত অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নামবে ভারত তেমনই পরিবেশ পরিস্থিতির সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হবে না রোহিত-কোহলিদের। কিন্তু পাকিস্তান ঘরের মাঠে ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচই ভিনদেশে খেলতে হবে। ফলে ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়াটা বাবর আজমদের কাছে অতিরিক্ত চ্যালেঞ্জ।

দুবাইয়ের উইকেটে খেলা ব্যাটারদের কাছে খুব সহজ হচ্ছে না তা ভারত বনাম বাংলাদেশ ম্যাচ থেকেই স্পষ্ট। প্রথম ম্যাচে দেখা গিয়েছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ একটু ধীরগতির। এই ধরনের পিচে দ্রুত রান তোলা সহজ নয়। এই পিচ পেস বোলারদের সাহায্য করবে। খেলা পরববর্তী সময়ে স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সব মিলিয়ে দুবাইয়ের পিচ বোলারদের সহায়ক।
দুবাইয়ের উইকেট কিন্ত খুব সহজ নয়, এখানে ব্যাটারেদর জন্য রান তোলা কঠিন। এখানে উইকেট থেকে স্পিনাররা এবং বোলাররা সাহায্য পাচ্ছেন। এর আগে মাস ব্যাপী টি২০ খেলা হয়েছে। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়া একাধিক সহজ ক্যাচ ফেলে দেন। এর ফলে ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে , পরের দিকে ফিল্ডিং করলে স্টেডিয়ামের কৃত্রিম আলো সমস্যার কারণ হতে পারে।












Click it and Unblock the Notifications