Champions Trophy: বিরাট থেকে উইলিয়ামসন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে নজর কাড়তে পারেন কারা? দেখুন তালিকা
২০১৭ সালের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে একদিনের ফর্ম্যাটে। বুধবার পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে হতে চলেছে এই টুর্নামেন্টের বোধন। চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হয় মিনি বিশ্বকাপ। এবার আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। পাকিস্তান এই টুর্নামেন্টের মুখ্য আয়োজক হলেও, ভারতের ম্যাচগুলি হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই টুর্নামেন্টে কোন কোন ব্যাটারদের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের? সর্বোচ্চ রান সংগ্রহকারীর দৌড়ে থাকতে পারেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই নাম আসবে বিরাট কোহলির। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫২৯ রান করে এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে আছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ড সৃষ্টি করতে পারেন কোহলি তার জন্য তাঁকে ১৭৩ রান করতে হবে। এই রান করতে পারলেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রানের নিরিখে এই টুর্নামেন্টে শীর্ষে চলে আসবেন। কেরিয়ারের কঠিন পরীক্ষার মুখে কোহলি। ব্যর্থ হলেই তাঁর উপর অবসরের চাপ বৃদ্ধি পাবে।

ভারতীয়দেরপ মধ্যে নজর থাকবে শুভমান গিলের দিকে। ভারতীয় দলের সহ অধিনায়ক বড় টুর্নামেন্টে জ্বলে উঠার ক্ষমতা রাখেন। পাশাপাশি ওডিআই ব্যাটারদের তালিকায় ২ নম্বরে আছেন গিল। বিরাটের সঙ্গে তাঁর ব্যবধান খুবই কম। এর উপর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি দুরন্ত ছন্দে ছিলেন। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছেন গিল।
তৃতীয় নাম জস বাটলার। বর্তমানে সাদা বলের ক্রি্কেটে অন্যতম সেরা ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ ম্যাচে এর আগে ১০৯ রান করেছেন। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটও থাকবেন এই তালিকায়। সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন।
কেন উইলিয়াসন, ব্যাট হাতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক দিতে পারেন। তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও অংশে সংশয় নেই। সদ্য সমাপ্ত ত্রি দেশীয় সিরিজে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন কিউয়ি এই ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে এর আগে ৩৪৫ রান করেছেন। নিউজিল্যান্ডের আরও এক ব্যাটার ড্যারেল মিচেলের দিকে এই টুর্নামেন্টেও বাড়তি নজর থাকবে।
পাক ক্রিকেটারদের মধ্যে নজর থাকবে মহম্মদ রিজওয়ানের। পাকিস্তানের আরও এক ব্যাটার আছেন ফখর জামান। ওডিআইতে ৮৫ ম্যাচে করেছেন ৩৬২৭ রান। বাবর আজমের নামও বাদ দিয়ে এই তালিকা তৈরি করা যায় না। তিনি একদিনের ক্রম তালিকায় ১ নম্বরে আছেন।












Click it and Unblock the Notifications