Champions Trophy: শতরান করে সমালোচনার জবাব দিলেন, কোন মন্ত্রে পেলেন সাফল্য? ফাঁস করলেন কোহলি

বিরাট কোহলি বড় ম্যাচের ক্রিকেটার। যারা চ্যাম্পিয়ন হয় তাঁরা জানেন মেগা ইভেন্টেই নিজেকে মেলে ধরতে হয়। ব্যতিক্রম নন বিরাট কোহলিও। যাবতীয় সমালোচনার জবাব দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচকেই বেছে নিলেন কিং কোহলি। শতরান করলেন, রেকর্ড গড়লেন, দলকে জিতিয়ে ঘামে ভেজা জার্সি গায়েই নিন্দুকদের জবাবও দিলেন কোহলি।

রানের রাজা কোহলি, এই প্রবাদ বাক্যটা আরও একবার সত্যি প্রমাণ করলেন বিরাট কোহলি রবিবাসরীয় দুবাইতে। ১১১ বলে অপরাজিত ১০০ রান করলেন। সাতটি চার মারেন কোহলি। ভারত পাক ম্যাচের সেরা তিনিই। শেষ দিকে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংখ্যা কমে আসছিল, কিন্তু বুদ্ধি খরচ করেই একদিনের ক্রিকেটে ৫১তম শতরানটা করে নিলেন কোহলি। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময়ই সমালোচনা, শতরান এবং সতীর্থদের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিরাট।

কোহলি বলেন, প্রথমত এই পরিবেশে খেলতে পেরে ভালো লাগছে, একটি গুরুত্বপূর্ণ খেলায় এমনভাবে ব্যাট করলে অনেক তৃপ্তি পাওয়া যায়। এই ম্যাচ থেকেই আমাদের সেমিফাইনালে জায়গা নেওয়ার কথা ছিল। এই ম্যাচে তাঁর ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিরাট বলেন, রোহিত খুব দ্রুত আউট হওয়ার পর আমাদের পরিকল্পনা খুব স্পষ্ট ছিল মিডল ওভারকে নিয়ন্ত্রণ করতে হবে। স্পিনার বা পেসারদের বিরুদ্ধে অতিরিক্ত ঝুঁকি নেওয়া যাবে না। একইসঙ্গে কোহলি বলেন, আমি আমার খেলা নিয়ে খুশি ছিলাম, আমি ওডিআইতে এভাবেই খেলি।

তাঁকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল, এমনকি সমালোচনা হয়েছে। এই প্রসঙ্গে কোহলি বলেন, এই ধরনের খেলায় চারপাশে অনেক প্রত্যাশা থাকে যা আমার পক্ষে সহজ হয়। আমার কাজ ছিল নিজের স্কিলে উপর ফোকাস করা, দলের জন্য রান করা, আমি ইশ্বররের কাছে কৃতজ্ঞ এই কাজটা সফলভাবে করতে পারায়। আমি সব সময় নিজেকে বলতে থাকি আমাকে ১০০ শতাংশ দিতে হবে।

শুভমান গিল ও শ্রেয়সের ইনিংস প্রসঙ্গে কোহলি বলেন, গিল দারুন খেলেছে আজ, কেন ১ নম্বর ওডিআইতে সেটা প্রমাণ করল. টপ রান করলে মিডল অর্ডার আত্মবিশ্বাস পায়। শ্রেয়স ও দারুন ব্যাটিং করেছে। এই ধরনের নক আউট প্রতিযোগিতায় এটা কাজে লাগবে আগামী ম্যাচগুলিতে।

এই নিয়ে আট বার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার পেলেন। ভারত বনাম পাক ম্যাচে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ম্যাচ সেরার পুরস্কার কোহলিরই দখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+