Champions Trophy: ফাইনাল ম্যাচে বিশ্বরেকর্ড রোহিত-বিরাটের, যুবরাজের নজির স্পর্শ করলেন জাদেজাও

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে খেলতে নেমেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা একটি বিশ্বরেকর্ড করলেন।

ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি আইসিসি ইভেন্টের( শুধু সিনিয়র পর্যায়ে) ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এতদিন যুবরাজ সিংয়ের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের অংশীদার ছিলেন রোহিত এবং বিরাট। তবে রবিবার দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামার মধ্য দিয়ে শীর্ষে উঠে এলেন রোহিত এবং বিরাট। এই দুই ক্রিকেটার সবথেকে বেশি আইসিসি ইভেন্টেরর ফাইনালে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন।

Champions Trophy

যুবরাজ সিং ভারতের হয়ে ৮টি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছেন। রোহিত-বিরাটের ক্ষেত্রে বর্তমানে সংখ্যাটা ৯। রবীন্দ্র জাদেজা এই নিয়ে আটটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলতে নামলেন। তিনিও যুবরাজের সঙ্গে বর্তমানে আছেন দ্বিতীয় স্থানে। মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সঙ্গকারা দুই জনে সাতটি করে আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছেন। রিকি পন্টিং এবং মুরলীধরন ছয়টি করে আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছেন।

রোহিত ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ, ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১৪ সালে টি২০বিশ্বকাপে ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত। এর মধ্যে ২০২৪ সালে তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের দলেও ছিলেন।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারতীয় দলের ফাইনালে অস্ট্রেলিয়া এর কাছে পরাজিত হয়। অধিনায়ক রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল। ২০২১ সালে রোহিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতীয় দলের সদস্য ছিলেন।

বিরাট কোহলি ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। পাশাপাশি ২০২৩ সালে একদিনের বিশ্বকাপও খেলেছেন। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলা ভারতীয় দলের সদস্য ছিলেন। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কোহলি। ২০২১ সালের এবং ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছেন। ২০২১ সালের ফাইনালে দলকে নেতৃত্ব দেন।

এই নিয়ে অধিনায়ক রোহিত নেতৃত্ব দিলেন চারটি আইসিসি ইভেন্টের ফাইনালে। ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে রোহিতের নেতৃত্ব দিয়েছেন ভারতীয় দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+