Champions Trophy: বিরাট মাইলস্টোনের হাতছানি, ফাইনাল ম্যাচে নতুন রেকর্ড সৃষ্টি করতে কত রান প্রয়োজন কোহলির?
সাম্প্রতিক সময় ব্যাট হাতে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছিল না বিরাট কোহলিকে। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি বিরাট কোহলিকে। এই পরিস্থিতিতে বিরাট কে নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। এমনকি তার অবসরের দাবিও উঠে। ফলে একপ্রকার পাহাড় প্রমাণ চাপ নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিলেন কোহলি।
এরই মধ্যেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সহ সেমিফাইনাল ম্যাচ হয়ে গিয়েছে, ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সাদা বলে ফিরতেই আবার চেনা ছন্দ পাওয়া গিয়েছে বিরাট কোহলিকে। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শতরান করতে না পারলে কোহলিই ভারতের জয়ের নায়ক।মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৯৮ বলে ৮৪ রান করলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার।

এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭ টি ম্যাচ খেলে ৭৪৬ রান করেছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহ এখনো পর্যন্ত ক্রিস গেইল। তিনি ৭৯১ রান করেছেন ফলে রবিবার ফাইনাল ম্যাচে ৫৪ রান করতে পারলেই গেইলকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে যাবেন বিরাট কোহলি।সৌরভ গঙ্গোপাধ্যায়, শিখর ধাওয়ানদের টপকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ওডিআই ক্রিকেটে দ্বিতীয় দফায় ব্যাট করার নিরিখে ৮ হাজার রান পূরণ করেছেন। লক্ষ্য তাড়া করতে নেমে ওডিআই ক্রিকেটে ৮ হাজার রান পূরণ করেছেন কোহলি। এই তালিকায় এক নম্বরে আছেন সচিন তেন্ডুলকর। ৩০১টি একদিনের ম্যাচে ১৫৯টি ইনিংসে ৩৬ বছর বয়সী বিরাট এই মাইলস্টোন সৃষ্টি করলেন। লক্ষ্য তাড়া করতে নেমে সচিন ২৩২ ইনিংসে ৮৭২০ রান করেছেন।












Click it and Unblock the Notifications