Champions Trophy: কেরিয়ারের কঠিন পরীক্ষার আগে খাবার নিয়ে খুঁতখুঁতে কোহলি, দুবাইয়ে করে নিলেন বিকল্প ব্যবস্থা
বর্ডার-গাভাসকর ট্রফির পরই ভারতীয় ক্রিকেটারদের জন্য একগুচ্ছ নিয়ম বিধি চালু করেছে বিসিসিআই। তার মধ্যে অন্যতম বিদেশ সফরে ব্যক্তিগত পছন্দের শেফ নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত রাঁধুনিকে না নিয়েই খেলতে যেতে হয়েছে বিরাট কোহলিকে।
তাঁর নাম যে বিরাট কোহলি। গথে বাধা নিয়েম তাঁকে আটকে রাখা কঠিন। দুবাই গিয়েই নিজেরে খাবারের ব্যবস্থা নিজেই করে নিলেন কোহল। কোহলি কঠিন ডায়েটের মধ্যে থাকেন। শরীর চর্চা থেকে ডায়েট সব কিছু নিয়েই খুবই সতর্ক থাকেন কোহলি। ব্যতিক্রম হচ্ছে না দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে এসে।
দুবাইতে নিজের ব্যক্তিগত পছন্দের শেফ নিয়ে আসতে না পারলে কী হবে, বিকল্প পথ খুঁজে বার করেছেন বিরাট। কোহলি বিশেষভাবে রান্না করা খাবার অর্ডার দিয়ে আনিয়ে নিচ্ছেন দুবাইয়ে। রবিবার প্রথম দিনের অনুশীলনেই বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবিবার দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে অনুশীলেন আসা মাত্র রবিবার কোহলির হাতে চলে আসে একটি খাবারের প্যাকেট। স্থানীয় টিম ম্যানেজারের পক্ষ থেকে খাবারজাত প্যাকেটটি বিরাট কোহলির কাছে আসে। দুবাইয়ে আসার সঙ্গে সঙ্গেই বিরাট তাঁর সঙ্গে কথা বলে নিয়েছিলেন। বিরাট নিজের ডায়েট অনুসারে, নিজের পছন্দসই খাবারের নাম, তালিকা ও তৈরির পদ্ধতি বুঝিয়ে দিয়েছিলেন স্থানীয় ওই ক্রিকেট কর্তাকে।
কী ধরনের খাবার ছিল সেই প্যাকেটে? মেনুর নাম জানা না গেলেও অনুশীলন শেষ করার পর তা খাওয়া শুরু করেন কোহলি। এমনকী প্যাকেটের কিছুটা অংশ বাসে বসে যেতে যেতে খাওয়ার জন্য রেখেও দেন।
শনিবারই এই টুর্নামেন্ট খেলতে দুবাই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এক দিনও সময় নষ্ট না করে রবিবার থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। তবে অনুশীলনে ফোকাসে ছিলেন বিরাট কোহলি কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি তার কাছে কঠিন পরীক্ষা হতে চলেছে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অর্ধশতরান করেছেন কোহলি। তবে পুরোপুরি ছন্দে আসেননি।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ড সৃষ্টি করতে পারেন কোহলি তার জন্য তাঁকে ১৭৩ রান করতে হবে। এই রান করতে পারলেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রানের নিরিখে এই টুর্নামেন্টে শীর্ষে চলে আসবেন। কোহলি বর্তমানে ৫২৯ রান করে এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে আছেন। জীবনের সবচেয়ে কঠিন টুর্নামেন্টের একটা খেলতে নামছেন কোহলি। এই টুর্নামেন্টে ভালো না খেললে অবসর দরজায় কড়া নাড়বে, তার আগে প্রস্তুতিতে জোর দিচ্ছেন কোহলি।












Click it and Unblock the Notifications