Champions Trophy: আন্তর্জাতিক ক্রিকেটে নয়া নজির, মাইলস্টোন ম্যাচে বড় রান অধরাই থাকল কোহলির

দুবাইতে আইসিসি দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচে খেলতে নামার সঙ্গে সঙ্গেই মাইলস্টোন সৃষ্টি করলেন বিরাট কোহলি। ভারতের সপ্তম তথা বিশ্বের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০তম একদিনের ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি।

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে খেলতে নামার সঙ্গে সঙ্গেই নয়া মাইলস্টোন স্পর্শ করলেন কিং কোহলি। একইসঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আরও একটি নজির সৃষ্টি করলেন কোহলি। ৩০০টি ওডিআই ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে কোহলি ১০০টি করে টেস্ট এবং টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিশ্বের আর কোনও ক্রিকেটারের ৩০০টি ওডিআই ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে বাকি দুই ফর্ম্যাটেও ১০০টি করে ম্যাচ খেলার কৃতিত্ব নেই।

Champions Trophy

বিরাট কোহলি অবশ্য মাইলস্টোন ম্যাচে রান পেলেন না। শুভমান গিল দ্রুত আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কোহলির থেকে বিরাট প্রত্যাশা ছিল। শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ১৪ বলে ১১ রান করার পরই আউট হলেন।

ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপস কোহলির ক্যাচ অবিশ্বাস্যভাবে একহাতে তালুবন্দি করলেন।ম্যাট হেনরির শর্ট ওয়াইড বলেব্যাট চালিয়েছিলেন কোহলি। যেভাবে শট মেরেছিলেন তাতে চার রান নিশ্চিতই ছিল, কিন্তু, বিরাট এবং বাউন্ডারির মধ্যে দাঁড়িয়েছিলেন গ্লেন ফিলিপস। অবিশ্বাস্যভাবে ক্যাচ ধরলেন কিউয়ি ক্রিকেটার।

গ্লেন ফিলিপসেরএই ক্যাচটা টুর্নামেন্টের সেরা ক্যাচের তালিকায় থাকবে। এভাবে যে আউট হতে পারেন তা হয়ত কল্পনার অতীত ছিল কোহলির। দুবাইয়ের স্টেডিয়ামে এই ম্যাচে উপস্থিত ছিলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। তিনি মাথায় হাত দিয়ে ফেলেন এমন ক্যাচ দেখে।

এই ম্যাচে ১১ রানে আউট হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকানো হল না কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভের রান সংখ্যা ৬৬৫। নিউজিল্যান্ড ম্যাচের আগে কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচের ১৪টি ইনিংসে ব্যাট করে ৬৫১ রান সংগ্রহ করেছিলেন। সুতরাং, সৌরভকে টপকাতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় আপাতত তিন নম্বরেই থাকলেব কোহলি।

এই ম্যাচে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থ। রোহিত ১৫ এবং গিল ২ রানে আউট হয়েছেন। ফলে শুরুতেই তিন উইকেট হারায় ভারত। এদিকে , অনুষ্কাকে দেখা গিয়েছে রোহিতের স্ত্রী রিতিকার পাশে দাঁড়িয়ে থাকতে। আর সেই সময় রিতিকার কোলে ছিল পুত্র সন্তান আহান। ছোট্ট আহানকে দেখে অনুষ্কা মজাও করলেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+