Champions Trophy: রোহিত-বিরাটের সঙ্গে নয়ের গভীর যোগ! একই বন্ধনীতে দুই অভিজ্ঞ ক্রিকেটার, জানুন বিস্তারিত

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচে ফোকাসে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিতের অবসর নিয়ে প্রবল জল্পনা চলছে। একইসঙ্গে বিরাটকে নিয়েও চর্চা কম নয়। তবে দুই ক্রিকেটারের সঙ্গেই আশ্চর্য সংখ্যার মিল রয়েছে। যা না বললেই নয়।

বর্তমান ভারতীয় দলে দুই অভিজ্ঞ ক্রিকেটারের নাম রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ফাইনাল ম্যাচে তাদের থেকে রয়েছে বিরাট প্রত্যাশা। তবে দুজনের মধ্যেই এক আশ্চর্য মিল রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুই ক্রিকেটারই এই নিয়ে নয়টি আইসিসি ইভেন্টের(সিনিয়র পর্যায়ে) ফাইনাল খেলতে নামছেন। পাশাপাশি দুজনেই জার্সি নম্বরের সঙ্গেও ৯-র যোগ রয়েছে।

virat kohli and rohit sharma

কিন্তু ৯ -র যোগ কীভাবে তৈরি হল? একজন পড়েন ১৮ নম্বর জার্সি অন্যজনের গায়ে থাকে ৪৫ নম্বর জার্সি। এখানে সংখ্যাতত্ত্বের খেলা। ১৮ কে ভাগ করলে ১ যোগ ৮ সে ক্ষেত্রে ৯ আসে। আবার রোহিতের জার্সি নম্বর ৪৫। সেক্ষেত্রে চার প্লাস পাঁচ করলেও নয় আসে ফলে দুজনের সঙ্গেই ৯-র একটা গভীর যোগ রয়েছে।

এই ম্যাচে এর আগে রোহিত শর্মা নয়টি আইসিসি ইভেন্টের(সিনিয়র এবং যুব মিলিয়ে) ফাইনাল খেলেছেন। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত এর পাশাপাশি ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এবং ২০১৪ সালে টি২০বিশ্বকাপে ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত। পায়ের পাশাপাশি এই নিয়ে তিনটি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলতে নামছেন রোহিত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। ২০১৭ সালের ফাইনালের দলেও খেলেছেন।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারতীয় দলের ফাইনালে অস্ট্রেলিয়া এর কাছে পরাজিত হয়। এর পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৬ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল উঠেছিল সেই দলের সদস্য ছিলেন রোহিত শর্মা। অধিনায়ক রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল তেমনই ২০২১ সালে তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতীয় দলের সদস্য ছিলেন সব মিলিয়ে সংখ্যাটা নয়।

Take a Poll

এর মধ্যে অধিনায়ক রোহিত নেতৃত্ব দিয়েছেন তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে। ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে রোহিতের নেতৃত্বে খেলেছে ভারত।


এবার আসলে বিরাট কোহলির কথায়। তিনি ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। পাশাপাশি ২০২৩ সালে একদিনের বিশ্বকাপও খেলেছেন। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য থাকার পাশাপাশি ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০২১ সালের এবং ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছেন। পাশাপাশি ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন এবং তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+