Champions Trophy: দুনিয়ার দশ দেশে কোহলির ওডিআই শতরান, আইসিসি ইভেন্টেও গড়লেন বিরাট নজির
রানের রাজা বিরাট কোহলি। যাবতীয় সমালোচনার জবাব দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক কিং কোহলি। শতরান করে দলকে যেমন জেতালেন তেমনই একগুচছ রেকর্ডও সৃষ্টি করলেন।
বিরাট কোহলি রবিবাসরীয় দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে অপরাজিত ১০০ রান করলেন। সাতটি চার মারেন কোহলি। ভারত পাক ম্যাচের সেরা তিনিই। সেই আইসিসি সীমিত ওভারের ক্রিকেটে এই নিয়ে ১৪বার ম্যাচের সেরা হলেন কোহলি। এই তালিকায় তিনিই এক নম্বরে। টি২০ ও একদিনের ম্যাচ মিলিয়ে যতগুলি আইসিসি ইভেন্টে খেলেছেন কোহলি, তার মধ্যে ১৪বার ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়েছেন তিনি।

ইতিমধ্যেই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। ফলে কোহলির কাছে পরবর্তী আইসিসি সীমিত ওভারের টুর্নামেন্ট ২০২৭ সালের একদিনের ওডিআই বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে কোহলি খেলবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে।
পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ওডিআই ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যা ৫১ হল। কোহলি হলেন দ্বিতীয় ব্যাটার যিনি ১০ টি ভিন্ন দেশে একদিনের ক্রিকেটে শতরান করেছেন। এই তালিকায় আছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, বাংলাদেশ। রবিবারের পর এই তালিকায় অন্তর্ভুক্ত হল সংযুক্ত আরব আমিরশাহি।
এদিকে, অস্ট্রেলিয়া সফরের মধ্যেই কোহলিকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করেন কোচ গৌতম গম্ভীর। একটি ইংরেজি ওয়েবসাইটের খবর অনুসারে, বর্ডার-গাভাসকর চতুর্থ টেস্টে হারের পর কোচ গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগারকর কোহলিকে সরাসরি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
বিরাট কোহলি বড় ম্যাচের ক্রিকেটার। যারা চ্যাম্পিয়ন হয় তাঁরা জানেন মেগা ইভেন্টেই নিজেকে মেলে ধরতে হয়। সেটাই প্রমাণ করে দিয়েছেন বিরাট। রানের রাজা কোহলি, এই প্রবাদ বাক্যটা আরও একবার সত্যি প্রমাণ করলেন বিরাট কোহলি ।
শতরানের পর বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা বলেছেন, কোহলির মধ্যে আত্মবিশ্বাসের কোনও কমতি ছিল না। শতরানের পর গ্যালারিতে আমাকেই খুঁজছিল কোহলি।












Click it and Unblock the Notifications