Champions Trophy: রোহিতদের পাক সফর নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্র, কী জানাল বিদেশ মন্ত্রক?

ভারতীয় দল পাকিস্তান চ্যাম্পিয়্ন্স ট্রফি খেলতে যাবে কিনা তা নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলছে। ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দলকে তাঁরা পাকিস্তানে খেলতে পাঠাবেন না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক।

পিসিবি ভারতীয় দলকে পাকিস্তানে খেলানোর জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে আইসিসির বোর্ড মিটিং, সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি ভেন্যু নিয়ে সব কিছু ফাইনাল হতে পারে। কিন্তু আইসিসির বৈঠক শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ভারতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি প্রদান করা হচ্ছে না।

mea

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন সাপ্তাহিক প্রেস কনফারেন্স করেন। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলের খেলতে যাওয়ার প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, এই ব্য়াপারে বিসিসিআই বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। সেখানে সম্ভবত দল পাঠানো হবে না।

কয়েক মাস পরই শুরু আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখনও এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অনমনীয় আছে। এমনকি শুক্রবার এই বিষয়ে কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থানকে স্পষ্ট করে দিল। ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে যে কোনও রকম আপোস করা হবে সেটা উল্লেখ করে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা শুক্রবার জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা চলছে আমাদের। তবে ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+