Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন বুমরাহ? কবে পাওয়া যাবে চূড়ান্ত আপডেট? জানুন বিস্তারিত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন জসপ্রীত বুমরাহ, তারকা পেসারকে ১৫ জনের দলে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছেন মুখ্য নির্বাচক অজিত আগারকর। কিন্তু বুমরাহের ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগারকর।

বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা বা দোলাচলের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হর্ষিত রানাকে দলে রাখা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে বুমরাহকে দলে রাখা হয়নি। তবে একদিনের স্কোয়াডে রাখা হলেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় পাওয়া গেল বিরাট আপডেট।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা তা অনেকটা স্পষ্ট হয়ে যেতে পারে আগামী ২ ফেব্রুয়ারি ওই দিনই বুমরাহের দ্বিতীয় দফা স্ক্যান করা হবে। সেই স্ক্যানের রিপোর্টের পরেই স্পষ্ট হয়ে যেতে পারে আসন্ন ইংল্যান্ড এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তে ভারতীয় তারকা পেসারের ভবিষ্যৎ।

অস্ট্রেলিয়া সফরের শেষ দিক থেকে চোটের সমস্যার মধ্যে পড়েছিলেন বুমরাহ। সিডনিতে শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে বোলিংও করতে পারেননি, এরপরে তাঁর চোট নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়। এমনকি শোনা গিয়েছিল তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সেটা বাড়িতে থেকেই। যদিও বুমরাহ সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসদের সঙ্গে তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। । চোট কি খুব গুরুতর? বিসিসিআই সরকারিভাবে বুমরাহের বিষয়ে আপডেট দেয়নি। তবে চিন্তার কারণ রয়েছে বলেই জানা গিয়েছিল।

বুমরাহর চোট কতটা গুরুতর সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানায়নি বিসিসিআই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েঠে, বুমরাহকে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্স-এ রিপোর্ট করতে বলা বলা হয়েছে। । বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে আছেন বুমরাহ। ২০২৩ সালে বুমরাহের পিঠে অস্ত্রোপচার হয়েছিল, ফলে এবার বুমরাহকে অতিরিক্ত সাবধানী বিসিসিআই।

বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা আছে বলেই একদিনের সিরিজে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি একদিনের সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে রাখা হয়েছে অর্শদীপ সিংকে। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, বুমরাহ খেলতে পারবেন কি তা নিয়ে আমরা নিশ্চিত নই এখনই, ফলে আমরা এমন কাউকে চাইছিলাম যিনি নতুন বলে শুরু করবেন, শেষের দিকেও বল করতে পারদর্শী। নতুন বলে শামি কী করতে পারেন সেটাও আমরা সকলেই জানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+