Champions Trophy: বাড়ছে রাজনৈতিক উত্তাপও, মোদীকে কটাক্ষ করে পাকিস্তানে দল পাঠানোর পক্ষে বার্তা তেজস্বীর
কয়েক মাস পরই শুরু আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখনও এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে স্থির আছে, ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার পথই একমাত্র খোলা আছে। কিন্তু পিসিবি হাইব্রিড মডেল মেনে নিতে নারাজ। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৃদ্ধি পাচ্ছে রাজনীতির পারদও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে দল না পাঠানো নিয়ে এবার নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন আরজেডি নেতা তথা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। তিনি প্রশ্ন তুলেছেন কেন ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলা হচ্ছে? কেন পাকিস্তানে দল পাঠানো হবে না ক্রিকেট খেলার জন্য?

এখানেই থেমে না থেকে তেজস্বী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেতে পারেন, সেটা একটা ভালো জিনিস বলে মনে করা হয়, কিন্তু ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে যায়, সেটা ভুল হিসেবে দেখা হয়। এই ভাবনা একেবারেই সঠিক নয়।
তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেছেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। তিনি জানিয়েছেন, "আমরা পাকিস্তানের সাথে ক্রিকেট খেলব না। পাকিল্তান সন্ত্রাস বন্ধ করছে না। আমরা তাদের সাথে ক্রিকেট খেলব না।"
যত দিন যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা আরও বাড়ছে। বৃহস্পতিবার আইসিসি-কে চিঠি লিখে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে 'হাইব্রিড মডেল' মানতে রাজি নয় তারা।
বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের উপর নানা উপায়ে চাপ তৈরি করার চেষ্টা করছে পিসিবি। এমনকি বিষয়টি এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই।
রাজনৈতিক স্তরে চলে গিয়েছে, কারণ পিসিবি যাবতীয় সিদ্ধান্ত এখন নিধচ্ছে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে।বিগত কয়েকমাস ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা চলছে। শুক্রবার আইসসিসির বৈঠকে এইব প্রতিযোগিতার ভাগ্য নির্ধারণ হতে পারে।
বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা শুক্রবার জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা চলছে আমাদের। তবে ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার।












Click it and Unblock the Notifications