Champions Trophy: আইসিসির থেকে সময় চাইল বিসিসিআই, নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা হচ্ছে না ভারতীয় দল!

নতুন বছরের শুরুতেই চর্চায় চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির মেগা এই টুর্নামেন্ট শুরু হতে খুব বেশি দেরি নেই। ফলে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে চর্চা চলছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল আরও কিছুদিন পরে ঘোষণা হতে পারে।

শনিবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , বিসিসিআই দল ঘোষণা করাটি আরও বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল মুখ্য নির্বাচক অজিত আগারকরের নেতৃত্বে বিসিসিআই নির্বাচক কমিটি শনিবার একটি বৈঠকের পরে ১২ জানুয়ারির (রবিবার) মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের এবং টি২০ সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্থায়ী স্কোয়াড ঘোষণা করবে।

কিন্তু শনিবার সকালে যা আপডেট পাওয়া গিয়েছে তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা আজ বা কালের মধ্যে নাও হতে পারে। আরও কিছুটা সময় চাইছে বিসিসিআই। বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হয়েছে কয়েকদিন আগেই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করতে আইসিসির কাছে আরও সময় চেয়েছে। সম্ভবত ১৮ বা ১৯ জানুয়ারি দল ঘোষণা হতে পারে বলে ক্রিকবাজ উল্লেখ করেছে।

সাধারণত, সমস্ত অংশগ্রহণকারী দলকে টুর্নামেন্টের নির্দেশিকা অনুসারে আইসিসি নির্ধারণ করা নির্দিষ্ট দিনের মধ্যেই একটি অস্থায়ী স্কোয়াড ঘোষণা করে দেয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পাঁচ সপ্তাহ আগে সমস্ত আটটি দলকে তাদের অস্থায়ী স্কোয়াডের নাম দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু ভারত নির্দিষ্ট সময় সীমার মধ্যে দল ঘোষণা সম্ভবত করছে না।

অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বেশ কয়েকজন ক্রিকেটারের চোট আছে, কয়েকজনের ফিটনেস নিয়েও সংশয় আছে। এই প্রেক্ষাপটে বিসিসিআই আরও সময়ের জন্য অনুরোধ করবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত অস্থায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি হোম একদিনের সিরিজের খেলোয়াড়রাই থাকবে।
শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের বিশ্রাম দেওয়া হতে পারে। এরপর ভরাত ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে।

২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে।
দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। দুবাইয়ে এই ম্যাচ হবে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ। এই ম্যাচও হবে দুবাইতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+