Champions Trophy: দুবাইয়ে নতুন পিচেই হবে ম্যাচ, ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত অভিযান শুরু করবে তার ঠিক একদিন পরই। বৃহস্পতিবার ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশে। পাকিস্তান নয়, ভারত আইসিসি ইভেন্টের ম্যাচগুলি খেলবে দুবাইতে। কিন্তু মরুদেশের পিচ কেমন হবে তা নিয়ে বিগত কয়েকদি ধরেই চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে সোমবার পাওয়া গেল বিরাট আপডেট।

দুবাইয়ে কয়েকদিন আগেই টি২০ লিগের ম্যাচ হয়েছে। ফলে মনে করা হচ্ছিল ভারতের ম্যাচগুলি হবে ব্যবহার করা স্লো পিচেই। কিন্তু একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতের খেলা নতুন পিচেই হবে। ভারতের মতো জনপ্রিয় দল পুরানো পিচে খেললে তা যে ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপণ হবে না তা বুঝতে পেরেছে আইসিসি। তাই জীর্ণ, পুরাতন পিচ নয় ভারতের খেলা হবে নতুন পিচেই।

-

২০২৪ সালে টি২০ লিগ থেকে শুরু করে আইসিসির বয়সভিত্তিক টুর্নামেন্টের একাধিক ম্যাচ হয়েছে দুবাইতে। কিন্তু তার পরেও দুটি পিচ সম্পূর্ণ অব্যবহৃত ছিল। কিন্তু তার পরেও ভারতের ম্যাচগুলোর জন্য নতুন করে পিচ প্রস্তুত করা হচ্ছে। পিটিআইকে এক সূত্র জানিয়েছেন, টি২০ লিগের সময় থেকেই আমাদের কাছে নির্দেশ ছিল দুটি পিচ ব্যবহার করা যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাজা রাখতে হবে। নতুন পিচ হলে ভারতের সমস্যা হতে পারে, কারণ ভারতীয় দলে স্পিনারদেরই আধিক্য বেশি। নতুন পিচ হলে বল বেশি টার্ন করবে না।

এদিকে ভারত-পাকিস্তানের মতোই বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে। এই সময়ের প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ ম্যাচের উন্মাদনা-উত্তেজনা ভারত-পাকিস্তান ম্যাচের থেকে কিছু কম নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক প্রকার হুঙ্কার দিয়েছেন।

শুধু ভারতকে হারানোই নয়, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই বাংলাদেশ নামবে বলে জানিয়েছেন বাংলাদেশে অধিনায়ক। খাতায় কলমে দুর্বল হলেও ম্যাচ শুরুর আগে কথায় জোরে ময়দান গরম করে দিতেই বাংলাদেশ সিদ্ধহস্ত। এবার দুবাইয়ের পিচ স্লো হলে সুবিধা পেতে পারেন মুস্তাফিজুর সহ বাংলাদেশের স্পিনাররা। কিন্তু ধারে ভারে কোনও ভাবেই ভারতের সঙ্গে তুলনা হয় না বাংলাদেশের।

কিন্তু ম্যাচটা যতটা ২২ গজের তার থেকেও বেশি হয়ত মাঠের বাইরের। কারণ বাংলাদেশে হাসিনা সরকারের পতনরে পর সেদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশে ভারত বিরোধিতা মারাত্বক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ভারতের কাছে একটা গ্রুপ লিগের ম্যাচ হলে বাংলাদেশের কাছে এই ম্যাচটার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। কোনও ভাবে জিততে পারলে বাংলাদেশীদের স্বর আরও জোরালো হবে, হারলে বইবে অজুহাতের বন্যা।

ফলে ভারত- বাংলাদেশ ম্যাচ এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম আর্কষণের কেন্দ্রবিন্দুতে। মরুদেশে গরমের মধ্যেই বৃদ্ধি পাচ্ছে এই ম্যাচের উত্তাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+