Champions Trophy: খেতাব জয়ের হাতছানি রোহিতের, আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের পারফরম্যান্স কেমন?

২০২৪ সালের পর ২০২৫, টানা দুই বছর আইসিসি খেতাব জয়ের হাতছানি ভারতের সামনে। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার রোহিত ভারত অধিনায়ক হিসেবে দ্বিতীয় আইসিসি খেতাব জিততে মুখিয়ে থাকবেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। চার উইকেটে জিতে ফাইনালের টিকিট নিশ্চি্ত করে ফেলেছে টিম ইন্ডিয়া।

আরও একবার আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা হবে সেটা স্থির হবে বুধবার দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচের পরই। এই নিয়ে ১৪ বার আইসিসি ইভেন্টের ফাইনালে প্রবেশ করল ভারত। এর আগে কোন আইসিসি ইভেন্ট গুলির ফাইনাল খেলেছে ভারত? এবং ফলাফল কী হয়েছে? সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Champions Trophy

ভারত প্রথমবার আইসিসি ইভেন্টের ফাইনাল খেলে ১৯৮৩ সালে। প্রথমবার ফাইনালে উঠেই শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে খেতাব জেতে ভারত। এরপর ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের যোগ্যতা অর্জন করে ভারত। কিন্তু ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া।

২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফের উঠে ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সেইবার শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এই ট্রফি জেতে। ২০০৩ সালে ২০ বছর পর একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারে টিম ইন্ডিয়া। ফলে খেতাব অধরাই থাকে। ২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেই খেতাব জেতে ধোনির ভারত। ফাইনালে ভারত হারায় পাকিস্তানকে।

চার বছর পর ২০১১ সালে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। খেতাব জয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জেতে ভারত। ২০১৩ সালে ধোনির নেতৃত্বে তৃতীয় আইসিসি খেতাব জেতে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারায় ভারত। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে হারে ভারত। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলেও ভারত হেরে যায় পাকিস্তানের কাছে।

২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করে ভারত। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। কিন্তু ভারত ফাইনাল ম্যাচে জিততে ব্যর্থ হয়। ২০২৩ সালেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে খেতাব জয় অধরাই থাকে ভারতের। একই বছরে একদিনের বিশ্বকাপের ফাইনালেও প্রবেশ করে ভারত। কিন্তু ভারত সেই অজিদের কাছে হেরে যায় ফাইনালে।

এরপর ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের একবার আইসিসি খেতাব ঘরে তোলে ভারত। এখন পর্যন্ত ভারত অধিনায়ক হিসেবে কপিল দেব একবারই আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। রোহিত জিতেছেন টি২০ বিশ্বকাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+