Champions Trophy: কবে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? ভারত-পাক মেগা ম্যাচের দিনক্ষণ নিয়েও রইল বিরাট আপডেট
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান হয়েও যেন হচ্ছে না। হাইব্রিড মডেলের উপরেই সিলমোহর দিয়ে দিয়েছে আইসিসি। কিন্তু তার পরেও এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। সরকারিভাবে সূচি ঘোষণা না হলেও অন্তত কিছুটা আভাস পাওয়া গেল কবে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।
একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা নিরপেক্ষ দেশেই হবে।

প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ হতে পারে দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ফাইনালই হবে নিরপেক্ষ ভেন্যুতে। ।ফাইনাল হবে ৯ মার্চ। ফাইনালের জন্য রিজার্ভ ডে-আছে। অর্থাৎ ভারত না উঠলেও ফাইনাল পাকিস্তানে হচ্ছে না।
কয়েকদিন আগেই জানা গিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলেই সিলমোহর দিয়ে দিয়েছে আইসিসি। পাকিস্তান এবং দুবাই যৌথভাবে এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে। পিসিবি এবং বিসিসিআই উভয়েই দুবাইতে ম্যাচ খেলার জন্য সম্মত হয়েছে। ভারতের ম্যাচ গুলি দুবাইতে হবে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, নিরপেক্ষ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি এগিয়ে আছে। সেখানেই নিজেদের ম্যাচ খেলবে ভারত। কিন্তু মরুদেশ নিয়ে পাকিস্তানের তাতে আপত্তি রয়েছে। পিসিবি চাইছে, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হোক। এই সমস্যায় এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
পাকিস্তান চাইছে ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে হওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। তবে ২০৩১ সাল পর্যন্ত না হলেও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে যে আইসিসি ইভেন্টগুলি আছে সেগুলি হাইব্রিড মডেলেই হতে হবে।
আইসিসি এবং বিসিসিআই এই শর্ত পুরোপুরি না মানলেও আংশিকভাবে মানতে রাজি হয়েছে। এরফলে ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।












Click it and Unblock the Notifications