Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জটিলতার শেষ নেই! প্রস্ততি ম্যাচ না খেলেই টুর্নামেন্টে খেলতে নামবে ভারত?

শুরুর দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বৃদ্ধি পাচ্ছে। প্রথম থেকেই ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি ছিল। অনেক আলাপ আলোচনার পর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হলেও এবার অন্য জটিলতার সৃষ্টি হয়েছে। প্রস্ততি ম্যাচ না খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে ভারত?

আইসিসি ইভেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলি প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে নিজেদের শক্তি দুর্বলতা গুলি দেখে নেয়। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সম্ভবত কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত কোনও প্রস্তুতি খেলবে না।

মূলত অংশগ্রহণকারী দলগুলি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে। তবে একই গ্রুপের মধ্যে থাকা দলগুলি প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে মুখোমুখি হয় না। কিন্তু ভারতীয় দলের খেলা দুবাইতে। বাকি সব দলের খেলা পাকিস্তানে। তবে ভারতের মতোই প্রথমে দুবাইয়ে যাবে বাংলাদেশ দলও। জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশ দুবাইয়ে ১৫ ফেব্রুয়ারি পৌঁছবে। কিন্তু প্রথম ম্যাচের প্রতিপক্ষের সঙ্গে ভারত প্রস্তুতি ম্যাচ সম্ভবত খেলবে না।

আইসিসির সামনে একটি বিকল্প ছিল। প্রতিযোগিতায় অংশ না নেওয়া কোবও দলের সঙ্গে ভারতের প্রস্তুতি ম্যাচ রাখা। এই নাম উঠে আসছিল সংযুক্ত আরব আমিরশাহির দলের। কিন্তু প্রতিযোগিতার বাইরের কোনও দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের জটিলতা আছে। তাই সব দিক সামলে আইসিসির জন্য ভারতের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ খুঁজে বের করা কঠিন হচ্ছে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হবে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। বাকি সব দলের ম্যাচ হবে পাকিস্তানে। ভারত সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচও খেলবে দুবাইতে। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি।

, পিসিবি একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল, যা ১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়করা উপস্থিত থাকার কথা ছিল, পাশাপাশি আইসিসি ইভেন্টে ফটোশ্যুট হবে সঙ্গে অধিনায়কদের যৌথ সাংবাদিক সম্মেলন হবেন। এমনও শোনা গিয়েছিল। কিন্তু পিসিবির এই পরিকল্পনাও বাতিল হওয়ার মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+