Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে ভারত? বিসিসিআই কর্তা দিলেন বিরাট আপডেট

১৯৯৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনও প্রতিযোগিতা আয়োজন করবে পাকিস্তান। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পিসিবি। তবে সব থেকে বড় প্রশ্ন ভারত কী আদৌও পাকিস্তানে খেলতে যাবে? ওয়াঘার ওপারে দল পাঠাবে বিসিসিআই? এই নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে চর্চা।

এরআগে ২০১২-১৩ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত এবং পাকিস্তান, তারপর থেকে দুই দেশের মধ্যে ২২ গজের লড়াই বন্ধ কূটনৈতিক কারণে। তারপর থেকে, উভয় দেশ শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপে পরস্পরের মুখোমুখি হয়েছে। এরইমধ্যে চ্যাম্পিয়্ন্স ট্রফিতে দল পাঠানো নিয়ে বড় বয়ান দিল‌ বিসিসিআই।

Champions Trophy

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি, রাজীব শুক্লা বলেছেন যে কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দলকে আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে পাঠানো হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্য ভারত পাকিস্তানে নাও যেতে পারে এমনই মনে করা হচ্ছে.

২০০৮ সালের এশিয়া কাপ থেকে, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে ভারত পাকিস্তানে কোনো ক্রিকেট টুর্নামেন্ট খেলেনি। মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে রাজীব শুক্লা বলেন, "চ্যাম্পিয়ন ট্রফির ক্ষেত্রে, ভারত সরকার আমাদের যা করতে বলবে আমরা তাই করব। ভারত সরকার আমাদের অনুমতি দিলেই আমরা আমাদের দল পাঠাই। ভারত সরকার সবুজ সংকেত দিলেই বিসিসিআই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল পাঠাবে।"

লাহোরকেই ভারতীয় দলের ভেন্যু হিসাবে উল্লেখ করে আইসিসির কাছে প্রস্তাব পাঠাতে চলেছে পিসিবি। এই মাঠের ভারত-পাকিস্তান ম্যাচ সহ টিম ইন্ডিয়ার সমস্ত ম্যাচ আয়োজন করতে চায় পিসিবি। জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা আইসিসি বোর্ড সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচই দেওয়া হয়েছে পাকিস্তানের লাহোরে। এই প্রতিযোগিতায় ভারতের সব খেলা একই শহরে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এছাড়া করাচি এবং রওয়ালপিন্ডিতে আইসিসির এই প্রতিযোগিতার অন্য ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে। লাহোরেই ফাইনাল ম্যাচ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির।

২০২৩ পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সেখানে খেলতে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ভারতের ম্যাচ হয় শ্রীলঙ্কায়। তাতে পাকিস্তান রুষ্ট হলেও কিছুই করার ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+