Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: ভারতের বি দলকে হারানোও পাকিস্তানের পক্ষে সহজ নয়, রিজওয়ানদের চরম কটাক্ষ গাভাসকরের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারত। আইসিসি ইভেন্টে পাক দলের বিরুদ্ধে ভারতের দাপট অব্যাহত। ভারতের কাছে হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোণঠাসাস রিজওয়ানরা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে যাওয়ার মুখে তারা। এই পরিস্থিতিতে ঘরে বাইরে পাকিস্তান দলকে নিয়ে শুরু হয়েছে। সুযোগ পাকিস্তান দলকে কটাক্ষা করার সুযোগ হাতছাড়া করলেন না কিংবদন্তি সুনীল গাভাসকর।

রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে কোন দিক থেকেই পাল্লা দিতে পারেনি পাকিস্তান দল। ব্যাটিং-বোলিং এননকি রণকৌশল সব দিক থেকেই ভারত টেক্কা দিয়েছে পাকিস্তান দলকে। বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের পারফরম্যান্সকে তুলোধনা করেছেন ওয়াসিম আক্রম-শোয়েব আখতাররা। এবার সুযোগ বুঝে পাকিস্তান দলকে কটাক্ষ করলেন সুনীল গাভাসকর।

Champions Trophy

বর্তমান ভারতীয় দলের সঙ্গে কোনও তুলনাই হয় না পাকিস্তান দলে। এমনকি ভারতীয় বি দলের শক্তি এবং দক্ষতা এতটাই বেশি যে তাদেরও সহজে হারাতে পারবে না বর্তমান পাক দল, বক্তার নাম সুনীল গাভাসকর। একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, মহম্দদ রিজওয়ানের দল যে ফর্মে এখন আছে তাতে ভারতের বি দলকে হারাতেও তাদের বেগ পেতে হবে। ভারতীয় বি দলের বিরুদ্ধেও তাদের জয় পাওয়া সহজ হবে না।

গাভাসকর আরও বলেছেন, রিজওয়ান প্রথম বলেই তার মেরে সূচনা করেছিল, আমি ভেবেছিলাম পাকিস্তান দল তাদের রণকৌশেল পরিবর্তন করবে কিন্তু তারা সেটা করেনি। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে খেলার জন্য কোনও পরিককল্পনার ছাপ ছিল না। আমার মনে হয় পাকিস্তানের রিজার্ভ বেঞ্চ এখন শক্তিশালী নয়।

পাকিস্তানে প্রচুর প্রতিভা আছে আগে তাঁরা সহজাতভাবেই উঠে আসতেন। তাঁরা হয়ত টেকনিক্যালি খুব শক্তিশালী ছিলেন না কিন্ত ব্যাটে বল সহজাত বোঝাপড়া ছিল। আমি ইনজামামের উদাহরন দিতে পারি কিন্ত এখন সেটা হচ্ছে না।

ভারতের কাছে হারের পর মালোচনায় সরব হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। শোয়েব আখতার থেকে ওয়াসিম আক্রম ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকেই নিশানা করেছেন উভয়েই। রতের বিরুদ্ধে হারের পর তীব্র সমালোচনায় সরব হয়েছেন ওয়াসিম আক্রম। তিনি সরাসরি বদলের ডাক দিয়েছেন। আখতার আবার বাবরকে সরাসরি ভন্ড বলেও উল্লেখ করেছেন। সব মিলিয়ে প্রবল চাপে পাক দল।


ভারতের জয়ের পর ইসলামাবাদা উল্লাসে মাতেন ক্রিকেটপ্রেমীরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+