Champions Trophy: ভরসা বিরাট-বরুণের পারফরম্যান্স,ওপেনিং জুটি নিয়ে উদ্বেগ, জানুন দুই দলের শক্তি ও দুর্বলতা

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। দুই দলই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একে অপরের বিরুদ্ধে খেলেছে এবং ভারত কিউয়িদের হেলায় হারিয়েছে। ফাইনাল ম্যাচ সবসময় শূন্য থেকে শুরু হয়। এই ম্যাচের আগে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলের শক্তি এবং দুর্বলতার দিকগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক ভারতীয় দলের শক্তির দিকগুলির কথায়। ভারতীয় দলের ব্যাটিং গভীরতা অত্যন্ত বেশি। ওপেনিং জুটি থেকে মিডল অর্ডার এক ঝাঁক তারকা ব্যাটসম্যান রয়েছে টিম ইন্ডিয়ায়। রোহিত এবং গিলের ওপেনিং জুটি ব্যর্থ হলেও বিরাট কোহলি শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরা দায়িত্ব সহকারে রান করছেন এবং ম্যাচ জেতাতে সাহায্য করছেন। পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার যারা ম্যাচ ফিনিশ করতে সক্ষম।

Champions Trophy

ভারতের স্পিন আক্রমণ চলতি টুর্নামেন্টে কতখানি ভয়ংকর হতে পারে সেটা প্রমাণ পাওয়া গিয়েছে। শেষ দুই ম্যাচে ভারত চার স্পিনার নিয়ে খেলেছে। তবে বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তি ভারতীয় দলের বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে বরুণ চক্রবর্তী ৫ উইকেট নিয়েছিলেন এমনকি অস্ট্রেলিয়া বিরুদ্ধে ম্যাচেও বল হাতে দুটি উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা নেন। সঙ্গে আছেন অক্ষর ,কুলদীপ, জাদেজারা।

দক্ষতার সঙ্গে অধিনায়কত্ব করতে পরিচালনা করছেন রোহিত শর্মা। তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক। তিনি কিন্তু তিনি কম্বিনেশন তৈরি থেকে মাঠে বোলিং পরিবর্তন সব কিছুতেই নজর কারছেন। রোহিতের নেতৃত্বই ভারতের অন্যতম প্লাস পয়েন্ট।

এবার আসা যাক ভারতীয়দের দূর্বলতার দিকগুলির কথা। প্রথমত ওপেনিং জুটি রান পাচ্ছেন না। বাংলাদেশ ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত টুর্নামেন্টের কোন ম্যাচই ওপেনিং জুটি বড় রান তুলতে সক্ষম হয়নি। রোহিত এবং গিলের ওপেনিং জুটি বড় রান তুলতে ব্যর্থ হওয়ায় চাপ পড়ছে মিডিল অর্ডারের উপরে। প্রতি ম্যাচেই মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো খেলে রান করে দেবেন এটা আশা করা ভুল ফাইনালের মত মেগা ম্যাচে ওপেনিং জুটিকে একটা বড় রান তুলতে হবে।

ভারতীয় দলের ফিল্ডিংয়ে খুব একটা ভালো হচ্ছে না। টুর্নামেন্টের শুরুর থেকেই দেখা গিয়েছে ক্যাচ ফস্কানোর প্রবণতা। সেমিফাইনাল ম্যাচ বাদ দিলে ভারতীয় দলের ফিল্ডিংয়ের বেশ কিছু দুর্বলতার দিক চোখে পড়েছে। ফলে ফাইনাল ম্যাচে ফিল্ডিং নিয়ে সতর্ক থাকতে হবে ভারতীয় দলকে।

ভারতীয় দল মূলত একজন পেসাার নিয়ে খেলছে। হার্দিক পান্ডিয়া স্পেশালিস্ট পেসার নন কিন্তু তিনি শামির সঙ্গে বোলিং ওপেন করছেন। ফাইনালের মতো মেগা ম্যাচে একজন পেসার নিয়ে খেললে কিছুটা ঝুঁকি হতে পারে ভারতের জন্য শামি একান্তই ফাইনালে ফ্লপ করে গেলে সে ক্ষেত্রে অতিরিক্ত চাপ পড়ে যাবে হার্দিক পান্ডিয়ার উপরে।
এবার আসা যাক নিউজিল্যান্ড দলের কথায়। নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও যথেষ্ট শক্তিশালী বিশেষ করে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যান রয়েছেন। । এখনও পর্যন্ত দুটি শতরান সহ গোটা প্রতিযোগিতায় রাচিনের রান সংখ্যা ২২৬। ফলে ফাইনালেও কিউয়ি ব্যাটিংয়ের অন্যতম শক্তি রাচিন।

কেন উইলিয়ামসন। সেমিফাইনাল ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে শতরান। একটি শতরান ও অর্ধশতরান সহ প্রতিযোগিতায় উইলিয়ামসনের রান সংখ্যা ১৮৯। ফাইনালে দলের বিরাট ভরসা তিনি। সীমিত ওভারের ক্রিকেটে অল রাউন্ডারদের অতিরিক্ত ভূমিকা থাকে। ফাইনাল ম্যাচে কিউয়িদের অস্ত্র হতে পারেন গ্লেন ফ্লিলিপস। ব্যাট বল উভয় ক্ষেত্রেই দক্ষ তিনি। কিউয়ি স্পিন আক্রমণও শক্তিশালী উইলিয়াম ও'রোর্ক ভালো ছন্দে আছেন। কিউয়িদের স্পিন আক্রমণই বিরাট শক্তি।

দুর্বলতাও অবশ্যই আছে কিউয়িদের। মিডল অর্ডার সেভাবে রান পাচ্ছে না। ভারতের বিরুদ্ধে ম্যাচে ম্যাট হেনরির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে চোট পান নিউজিল্যান্ডের তারকা পেসার। ফিল্ডিংয়ের সময় ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান হেনরি। ক্যাচটি তালুবন্দি করলেও চোট এড়াতে পারেননি হেনরি। তিনি না খেললে নিউজিল্যান্ডের কাছে ধাক্কা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+