Champions Trophy: অস্ট্রেলিয়া শিবিরে বিরাট ধাক্কা, নাম প্রত্যাহার আরও এক তারকা পেসারের, কঠিন দায়িত্বে স্মিথ

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর ওডিআই ফর্ম্যাটে আইসিসির মেগা ইভেন্ট এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল এই টুর্নামেন্টেও ফেভারিটের তকমা নিয়েই খেলতে নামবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই প্রবল সমস্যায় অজিরা। একাধিক নির্ভরযোগ্য ক্রিকেটারকে বাদ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামতে হবে অজিদেরর।

চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, এবার সেই তালিকায় যুক্ত হলেন মিচেল স্টার্ক। এর পাশাপাশি আচমকা অবসর নিয়ে নিয়েছেন মার্কাস স্টোইনিসও। ফলে এক ঝাঁক নতুন ক্রিকেটারকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। জল্পনাকে সত্যি করেই কামিন্সের বদলে এবার অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে চলেছেন স্মিথ।

প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক ২০২৩ সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার একদিনের বিশ্বকাপ জয়ে গুপুত্বপূর্ণ ভূমিকা নেন এই তিন তারকা। কিন্তু আসন্ন টুর্নামেন্টে এই তিন তারকাই খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার পেস বিভাগে থাকবেন অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাবটরাই। ফলে এবার অস্ট্রেলিয়ার পেস ইউনিট বেশ অনভিজ্ঞ।

মনে করা হচ্ছে চোটের জন্যই স্টার্ক নিজেকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিলেন। সাম্প্রতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সময়ই সামান্য অস্বস্তি চোখে পড়েছিল। এরপর স্টার্ক দেশেও ফিরে গিয়েছেন। তবে স্টার্কের সরে যাওয়ার কারণ পরিষ্কার করে জানানো হয়নি।মিচেল স্টার্ক কেন খেলবেন না, সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। অজি তারকা পেসার ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন নির্বাচকদের কাছে।

অজি নির্বাচকরা স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। নির্বাচকদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি্। আন্তর্জাতিক ক্রিকেটে এবং দেশের প্রতি ওর দায়বদ্ধতার কোনও তুলনাই হয় না। সব সময়ই দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিয়েছেন। এদিকে, অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে থাকবেন স্টিভ স্মিথ। তবে কামিন্স ছিটকে যাওয়ার পর সেটা একপ্রকার নিশ্চিত ছিল। সেটাতে সিলমোহর দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ, এবার ভালোই ফল করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রলিয়া দল- স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডারশিস, ন্যাথন এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সাঙ্ঘা, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা। ট্র্যাভেলিং রিজার্ভ হিসাবে দলের সঙ্গে যাবেন কুপার কনলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+