Champions Trophy: পাকিস্তান ম্যাচের আগে চিন্তার কারণ ফিল্ডিং! বিরাটকে টপকে সেরা ফিল্ডারের পদক পেলেন কে?

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় থেকেই ভারতীয় দলের ক্রিকেটারদের ফিল্ডিংয়ে উন্নতি করার লক্ষ্যে বিশেষ পুরস্কার ঘোষণা হয়েছিল। প্রতি ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পদক দেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। সেই ধারা বজায় থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। সাজঘরে অভিনবে ভাবে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়া হল।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলেও ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান ভালো হয়নি। ম্যাচে একাধিক ক্যাচ ফস্কান রোহিত-হার্দিকরা তাও বেশ কয়েকজন ভালো ক্যাচ নিয়ে বা ফিল্ডিং করে নজর কাড়েন। সাজঘরে টি দিলীপ প্রথমে মনোনীতদের তালিকা প্রকাশ করেন। এই উইকেটরক্ষক কেএল রাহুলের সঙ্গে সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে ছিলেন বিরাট কোহলি ও শুভমান গিলও।

Champions Trophy

বিরাটের প্রথমেই বলেন দিলীপ। এরপর বলেন উইকেটরক্ষক কেএল রাহুলের কথা। কারণ উইকেটের পিছনে থেকে একাধিক গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছেন। পাশাপাশি কোহলি ও গিলও তাঁরা একটি করে ক্যাচ ধরেছিলেন। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেরা ফিল্ডারের জন্য বেছে নেওয়া হয়েছে রাহুলকেই।

অভিনব কায়দায় তাঁর নাম ঘোষণা করা হল। দিলীপ সবাইকে সাজঘরে বাইরে আসতে বলেন। মাঠের জায়ান্টস্ক্রিনে সেরা ফিল্ডার হিসাবে কেএল রাহুলের নাম দেখা যায়। রাহুলের গলায় পদক পরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। আসলে রাহুল দ্রাবিড়ের আমল থেকে এই রীতি শুরু করেছিলেন দিলীপ। এখনও ভারতের সাজঘরে সেই পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়া একাধিক সহজ ক্যাচ ফেলে দেন। এর ফলে ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে এত সহজ ক্যাচ কী করে ফেললেন দুই সিনিয়র ক্রিকেটার।


যদিও দুবাইয়ের স্টেডিয়ামে কৃত্রিম আলো ফিল্ডিংয়ের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠে। সাধারণত ক্রিকেট স্টেডিয়ামগুলিতে উঁচু স্তম্ভে আলো লাগানো থাকে। কিন্তু দুবাইয়ের স্টেডিয়ামে কোনও বাতিস্তম্ভ নেই। এই মাঠে গ্যালারির ছাদ জুড়ে ৩৫০টি আলো লাগানো আছে, ফুটবল স্টেডিয়ামেরক আদলে।

কিন্তু এই ক্ষেত্রেও যুক্তি খাটে না। ভারত দুটি ক্যাচই ফেলেছে দিনের আলোয়। বিশেষ করে রোহিতের ক্যাচটি ছিল স্লিপে। ফলে এখানে স্টেডিয়ামে কৃত্রিম আলো খারাপ ফিল্ডিংয়ের যুক্তি হিসেবে তুলে ধরে লাভ নেই।
আগামী রবিবার ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ ম্যাচে জয় পেলেও ভারতীয় দল কিন্তু পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সঙ্গে ফিল্ডিংও ভালো করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+