Champions Trophy: ব্যাট হাতে রহমতের লড়াকু ইনিংস, আফগানদের হেলায় হারিয়ে অভিযান শুরু দক্ষিণ আফ্রিকার

জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। করাচিতে আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারিয়ে দিল প্রোটিয়া ব্রিগেড। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে প্রোটিয়া ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অল আউট হয়ে গেল আফগানরা।

চোটের জন্য এই ম্যাচ শুরুর আগেই ছিটকে যান হেইনরিখ ক্লাসেন । ফলে প্রথম একাদশে জায়গা পান রায়ান রিকেল্টন। সুযোগটা ওপেন করতে নেমে ১০৬ বলে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলেন রায়ান রিকেল্টন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং একটি ছক্কা। এর পাশাপাশি তেম্বা বাভুমা , রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম এই তিন ব্যাটার অর্ধশতরান করেন.

Champions Trophy

তেম্বা বাভুমা ৭৬ বলে ৫৮, রাসি ভ্যান ডার ডুসেন ৪৬ বলে ৫২, এইডেন মার্করাম অপরাজিত ৫২ রান করেন। এরফলে ৩০০ রানের গণ্ডি পার করে যায় দক্ষিণ আফ্রিকা। আফগান দলের বোলিং মূলত স্পিনারদের উপরই নির্ভরশীল। আফগান বোলারদের মধ্যে মহম্মদ নবী দুটি উইকেট নেন। তবে হতাশ করলেন রশিদ খান। ১০ ওভারে ৫৯ রান খরচ করে একটিও উইকেট পাননি তিনি। আজমাতুল্লাহ ওমরজাই, নূর আহমেদ ফজলহক ফারুকি একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ১০ রান করেন এনগিডি লুঙ্গির বলে আউট হলেন। ইব্রাহিম জাদরান ১৭ রান করে আউট হলেন। সিদ্দিকুল্লা অটল ১৬ রান করে আউট হলেন। তবে আফগান দলের ব্যাটিংয়ের মানরক্ষা করলেন রহমত শাহ। তিনি ক্রিকেট টিকে থেকে অর্ধশতরান করেন। । ৯০ রান করে আউট হলেন রহমত শাহ।

হাশমাতুল্লাহ শাহিদি ০, আজমাতুল্লাহ ওমরজাই ১৮ রান করে আউট হলেন। গুলবদিন নঈব ১৩, মহম্মদ নবি ৮ রান করে সাজঘরে ফিরে গেলেন। রশিদ খান শেষ দিকে ১৮ রান করলেন। নূর আহমেদ ৯ রান করে আউট হলেন। ২০৮ রানে শেষ হল আফগানদের ইনিংস। প্রোটিয়াদের হয়ে রাবাদা তিন উইকেট নিলেন।

ম্যাচের সেরা হলেন দক্ষিণ আফ্রিকার শতরানকারী ব্যাটার রায়ান রিকেল্টন। ম্যাচ শেষে তিনি বলেন, শতরান করা এবং ম্যাচ জয়ের ফলে ভালো লাগছে। তবে যেভাবে রান আউট হলাম তারজন্য কিছুটা আক্ষেপ রয়েছে। প্রতিযোগিতার শুরুটা আমাদের জন্য খুব ভালোভাবেই হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+