Champions Trophy: চোটের ধাক্কা প্রোটিয়া শিবিরে, আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা দলের প্রথম একাদশে কারা?
শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় দিন। শুক্রবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামল আফগানরা। করাচিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা।
ম্যাচের আগে ধাক্কা প্রোটিয়া শি্বিরে, চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেলেন হেইনরিখ ক্লাসেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, এই উইকেটে ব্যাটিং করে স্কোর বোর্ডে রান তোলাই আমাদের লক্ষ্য। আমাদের দলের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা একটি প্রতিযোগিতামূলক স্কোর বোর্ডে রাখতে চেষ্টা করব। আমাদের বোলিং আক্রমণের প্রতি আমার ভরসা রয়েছে। আমরা এই ম্যাচে জয়ের জন্য আত্মবিশ্বাসী।
আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি জানিয়েছেন , আমরা প্রথমে ব্যাটিং করতেই চেয়েছিলাম তবে টস আমাদের হাতে নেই। আশা করছি এই উইকেটে আমাদের স্পিনাররা সুবিধা পাবেন। আমরাও আত্মবিশ্বাসী।

দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান এর আগে মোট ৫টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩-২ ফলে এগিয়ে আছে প্রোটিয়ারা। গত বছর শারজাতে পাকিস্তানকে একদিনের সিরিজে ২-১ ফলে পরাজিত করে আফগানরা। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি জানিয়েছেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছেন খেতাব জয়ের জন্য।
চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন আফগানিস্তানের বোলার গাজানফার। তাঁর পরিবর্তে খেলছেন নুর আহমেদ। ফিরেছেন ইব্রাহীম জাদরানও। চোটের সমস্যা আছে দক্ষিণ আফ্রিকা শিবিরেও। যদিও শেষ আইসিসি ইভেন্টে দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলেছিল। বিশ্ব ক্রিকেটে চোকার্স নামেই পরিচিত দক্ষিণ আফ্রিকা। তারা একমাত্র ১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছেন।
আফগানিস্তানের একাদশ- ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রহমত শাহ, সিদ্দিকুল্লা অটল, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, গুলবদিন নঈব, মহম্মদ নবি, রশিদ খান, নূর আহমেদ জলহক ফারুকি।
দক্ষিণ আফ্রিকার একাদশ- তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন(উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার , মার্কো জানসেন, , কেশব মহারাজ, এনগিডি, কাগিসো রাবাদা ।












Click it and Unblock the Notifications