Champions Trophy: দুবাইয়ে ভারতের অতিরিক্ত সুবিধার কথা খারিজ সৌরভের, সেমিফাইনাল নিয়ে কী বললেন দাদা?

বাংলাদেশ-পাকিস্তানকে হারিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে ভারত। রবিবার ভারত খেলতে নেমেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত ভারতের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। গ্রুপ পর্ব সহ সেমিফাইনাল এমনকি ভারত ফাইনালে উঠলেও দুবাইতেই খেলা হবে। একই মাঠে খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধা পাচ্ছে ভারত। দুবাইয়ে শুধু মাত্র খেলতে হচ্ছে বলে ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে এটা মানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

রবিবার সিএবিতে প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহার সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সৌরভ। অনুষ্ঠান শেষে সৌরভ এই প্রসঙ্গে বলেন, কীসের সুবিধা! পাকিস্তানের উইকেট আরও ভালো। ভারত আরও বেশি রান করতে পারত পাকিস্তানে গেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল চার স্পিনার নিয়ে খেলল। এই নিয়ে সৌরভ বলেন, এটা টিম কম্বিনেশনের উপর নির্ভর করে।

Champions Trophy

ভারতের সেমিফাইনাল নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন হতে গেলে যে শক্তিশালী প্রতিপক্ষদের হারাতে হবে সেটা উল্লেখ করলেন সৌরভ। তাঁর কথায়, নিউজিল্যান্ড ভালো দল। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাও ভালো দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্টে চ্যাম্পিয়ন হতে গেলে শক্তিশালী দলদের তো হারাতেই হবে। তবেই তো চ্যাম্পিয়ন হতে পারবে।

মহিলাদের প্রিমিয়ার লিগে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে দিল্লি ক্যাপিটালস। এই প্রসঙ্গে সৌরভের মুখে চওড়া হাসি। তিনি বলেন, আমরা খুব খুশি আমরা যোগ্যতা অর্জন করেছি। তবে ১ নম্বর হিসাবে যোগ্যতা অর্জন করলে আমরা সরাসরি ফাইনাল খেলতে পারব। আমরা এর আগেও ফাইনালে উঠেছি। পরের ম্যাচটাও গুরুত্বপূর্ণ, তারপর ১৫ তারিখ ফাইনাল। আপাতত একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। একইসঙ্গে সৌরভ বলেন, পর পর ম্যাচ জেতা সহজ হয় না। কম সময়ের মধ্যে। ফলে দল ভালো খেলেছে।

প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহার সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ। অনুষ্ঠানের মধ্যেই মোবাইলে ভারতের ম্যাচের দিকে নজর ছিল দাদার। পাপালির প্রসঙ্গে সৌরভ বলেন,অনেক খেলোয়াড় এমন আছেন যাঁরা দেশের হয়ে আরও খেলতে পারতেন। কিন্তু ধোনির সময়ে ঋদ্ধিমান ছিলেন। ফলে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি আমি মনে করি ভারতের অন্যতম শ্রেষ্ঠ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। দেশের হয়ে খেলা ৪০ টা টেস্ট ম্যাচ ঋদ্ধির কাছে আরও বেশি স্পেশাল হয়ে থাকবে।

যতগুলো আইপিএল দলের হয়ে খেলেছে তারা স্মারক পাঠিয়েছিল ঋদ্ধির জন্য। কেকেআরের স্মারক তুলে দেন সৌরভ। সানরাইজার্সের স্মারক দেন দেবব্রত দাস। সিএবির পক্ষ থেকেও স্মারক দেওয়া হয়। ছোটবেলার কোচ জয়ন্ত ভৌমিকের আশা ঋদ্ধিকে কোচিংয়ের সুযোগ দেওয়া হবে। অনুষ্ঠান বাংলা এবং ভারতীয় ক্রিকেটে একাধিক নক্ষত্র উপস্থিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+