Champions Trophy Stats: সৌরভ ছাড়া ভারতের কেউ পারেননি! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শতরান করেছেন কারা?

Champions Trophy Stats: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নাম ছিল ইন্টারন্যাশনাল কাপ। পরে হয় আইসিসি নকআউট। ২০০২ থেকে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি।

রবিবার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজির ভারতের দ্বিতীয় কোনও ব্যাটার হিসেবে কেউ স্পর্শ করতে পারেন কিনা সেদিকে থাকবে সকলের নজর।

Champions Trophy Stats

২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতকে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ওই ম্যাচে ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩০ বলে ১১৭ করেছিলেন সৌরভ। যা আজ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ইতিহাসে সর্বাধিক।

নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস ১১৩ বলে ১০২ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান, ম্যাচের সেরাও হন। উইলস ইন্টারন্যাশনাল কাপে ঢাকায় ১৯৯৮ সালে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেটিই ছিল প্রথম সংস্করণ।

সেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালেস ১০২ বলে ১০৩ রান করেন। যদিও শেষরক্ষা হয়নি। ম্যাচের সেরা হন জ্যাক কালিস। ৩০ রানে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭ রান করেছিলেন।

২০০২ সালে বৃষ্টিতে ধুয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। রিজার্ভ ডে-তেও। ভারত ও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় যুগ্মভাবে। সেবারও ভারত খেলে সৌরভের নেতৃত্বে। সেই ফাইনালে কেউ শতরান পাননি।

২০০৪ সালে ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ইংল্যান্ডের ওপেনার মার্কাস ট্রেসকোথিক ১২৪ বলে ১০৪ করলেও ইংল্যান্ড তুলেছিল ২১৭। অপরাজিত ৩৪ করার পাশাপাশি ২ উইকেট নেওয়া ইয়ান ব্র্যাডশ হন ম্যাচের সেরা।

২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ-লুইস মেথডে ৪১ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে কেউ শতরান পাননি। শেন ওয়াটসন অপরাজিত ৫৭ রান করার পাশাপাশি ২ উইকেট দখল করে ম্যাচের সেরা হন।

২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডকে ২৮ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। শেন ওয়াটসন ১২৯ বলে অপরাজিত ১০৫ রান করে ফাইনালের সেরা হন।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির বৃষ্টিবিঘ্নিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছিল ২০ ওভারের ম্য়াচ। মহেন্দ্র সিং ধোনির ভারত বার্মিংহ্যামে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে খেতাব জেতে। এই ফাইনালেও কেউ শতরান পাননি। রবীন্দ্র জাদেজা অপরাজিত ৩৩ রান করার সঙ্গে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।

২০১৭ সালে ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে খেতাব জেতে পাকিস্তান। বিরাট কোহলির দল ৩০.৩ ওভারে ১৫৮ রানে গুটিয়ে গিয়েছিল। এই ফাইনালের সেরা হন শতরানকারী ওপেনার ফখর জামান (১০৬ বলে ১১৪)। ফলে এবার বিরাট কোহলিরা সৌরভের কীর্তি স্পর্শ করতে পারেন কিনা সেটাই দেখা যাবে রবিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+