Champions Trophy: মেগা ম্যাচে দুবাইয়ে রঙিন গ্যালারি, সোনম-চিরঞ্জীবীর সঙ্গে উপস্থিত ভারতের তরুণ ক্রিকেটাররাও
দুবাইয়ের চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের মধ্যে মেগা ম্যাচ। এই ম্যাচকে কেন্দ্র করে বিগত কয়েক সপ্তাহ ধরেই উন্মাদনার পারদ চড়েছে। এবার পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মুখ্য আয়োজক হলেও ভারতের ম্যাচগুলি হচ্ছে দুবাইতে। ভারত পাকিস্তান ম্যাচ মানে শুধু ২২ গজের লড়াই নয়, নজর থাকে গ্যালারিতেও।
ভারত পাকিস্তান ম্যাচ মানেই রঙিন স্টেডিয়াম। গ্যালারির রঙিন টুকরো টুকরো কোলাজের সঙ্গে উপস্থিত থাকেন তারকা ব্যক্তিত্বরা। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক নতুন কোন বিষয় নয়। ভারতীয় দলের কোন হাইভোল্টেজ ম্যাচ থাকলে তা দেখতে গ্যালারির ভিআইপি আসনে উপস্থিত থাকেন নক্ষত্ররা। ব্যতিক্রম হল না রবিবারের মেগা ম্যাচেও ।

ভারত পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ের স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। গ্ল্যামার ছটায় নজর কারলেন বলি তারকা। ভারতীয় দলকে সমর্থন জানাতে এর পাশাপাশি দক্ষিণী সিনেমার সুপারস্টার চিরঞ্জীবী ও উপস্থিত ছিলেন। ভারত-পাকিস্তানের মেগা ম্যাচের সাক্ষী থাকলেন দুই রূপোলি জগতের নক্ষত্র। দুই তারকাকে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। ভারত-পাক দলের খেলা জমিয়ে উপভোগ করলেন দুই তারকাই।
MEGASTAR CHIRANJEEVI IN THE STANDS FOR INDIA VS PAKISTAN. 🌟 pic.twitter.com/qKFa3RbgjG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2025
ভারত- পাকিস্তানের মধ্যে ম্যাচ শুরুর আগেই দুবাইতে পৌঁছে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দুবাইয়ে স্টেডিয়ামে পৌঁছেই বুমরাহ সরাসরি মাঠে পৌঁছে যান। সাদা বোতাম-ডাউন শার্ট পরে মাঠে দেখা গেল বুমরাহকে। মাঠে উপস্থিত সতীর্থ হার্দিককে আলিঙ্গন করেন বুমরাহ। তাঁর হাতে আইসিসি বর্ষসেরা পুরস্কার গুলি তুলে দেন জয় শাহ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সঞ্জনাও।
শুধু বুমরাহই নয় একইসঙ্গে দুবাইয়ে ভারতীয় দলের আরও দুই তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা এবং তিলক ভর্মাকেও দেখা গেল। মূলত ভারতীয় টি-২০ দলের সদস্য এই দুজনে। কিন্তু রবিবার দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের সাক্ষী থাকতে উপস্থিত হয়েছিলেন এই দুই ভারতীয় তারকা ক্রিকেটার। গ্যালারিতে থাকলেও অভিজ্ঞতাও সঞ্চয় করলেন দুই তরুণ ক্রিকেটার।
ABHISHEK SHARMA AND TILAK VARMA AT THE DUBAI STADIUM. 🌟 pic.twitter.com/kylxPBxC8L
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2025
দুবাইয়ের গ্যালারিতে দেখা গিয়েছে রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ ও কন্যা সামাইরাকে। পরিবার নিয়ে বোর্ড নিয়ম শিথিল করতেই দুবাই গিয়ছেন রোহি্ত শর্মার পরিবার। দুবাইয়ের গ্যালারিতেও দেখা গেল গিয়েছে রোহিত শর্মার স্ত্রী রিতিকাকে। অন্যদিকে ভারত পাক ম্যাচে মজেছেন ধোনিও। তিনি সানি দেওলের সঙ্গে খেলা দেখছেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকেও দেখা গেল গ্যালারিতে বসেই ম্যাচ উপভোগ করছেন। দর্শকদের দেখা গেল হাতে পোস্টার -প্লাকার্ড হাতে গ্যালারিতে।












Click it and Unblock the Notifications