Champions Trophy: মেগা ফাইনাল কার্যত ভারত বনাম সিএসকে! কীভাবে অতিরিক্ত সুবিধা নিয়ে মাঠে নামবেন রাচিন-মিচেলরা?

আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ এমনকি সেমিফাইনালও দুবাইতে খেলেছে, আগামী রবিবার ফাইনাল ম্যাচও একই মাঠে খেলবে ভারত।

ভারতের একই মাঠে খেলার সুবিধা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কিন্ত নিউজিল্যান্ড দলে এমন অনেক ক্রিকেটার আছেন তারাও এই পিচ এবং পরিবেশের সঙ্গে অনেরকটাই পরিচিত। ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার , ম্যাট হেনরি এই ক্রিকেটাররা চেন্নাই সুপার কিংসের সঙ্গে অনেকটা সময় যুক্ত থাকার ফলে তারা এই ধরনের পিচের বৈশিষ্টের সঙ্গে অনেক পরিচিত।

nz cricketers

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পিচের সঙ্গে দুবাইয়ের মাঠের অনেক মিল আছে। পিচ কিছুটা স্লো, স্পিন সহায়ক, ব্যাটারদের রান তুলতে বেগ পেতে হচ্ছে। ভারত ইতিমধ্যেই এই মাঠে চার ম্যাচ খেলেছে। আর নিউজিল্যান্ড খেলেছে ১ ম্যাচ। নিউজিল্যান্ড দলের বেশ কয়েক জনের কাছে এই উইকটে ও পরিচিত খুবই পরিচিত। ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার , ম্যাট হেনরি এই ক্রিকেটাররা চেন্নাই সুপার কিংস দলে অনেকটা সময় কাটিয়েছে ফলে চিপকের উইকেট তাদের কাছে খুবই পরিচিত।

সিএসকে একাডেমির প্রধান কোচ শ্রীরাম কৃষ্ণমূর্তি একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার আগে , রাচিন চেন্নাইয়ের সিএসকে একাডেমিতে একই ধরণের পিচে প্রশিক্ষণ নিয়েছিলেন। এরফলে তিনি ফল পাচ্ছেন এখন এবং এই টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (২২৬ রান)। রাচিনের পাশাপাশি নিউজিল্যান্ডের আরও এক ক্রিকেটার কনওয়ে আইপিএল চলাকালীন চেন্নাইতে প্রশিক্ষণ নিয়েছিলেন, তারপরে জাতীয় দলে যোগ দিয়েছিলেন।

বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দলের প্রধান অস্ত্র স্পিন বোলিং। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধ খেলতে সিদ্ধহস্ত। তারা আইপিএলে খেলার সুবাদ ভারতীয় স্পিনার বলের চরিত্র সম্পকর্কে অনেকটাই জানেন, পাশাপাশি জাদেজার সঙ্গে সিএসকে দলে অনেকটা সময় কাটিয়েছেন একাধিক কিউয়ি তারকা। ফলে সেটাও সুবিধা দেবে রাচিন, কনওয়েদের।

গত রবিবার নিউজিল্যান্ডকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। এবার ফাইনাল ম্যাচ। এবার কিন্ত সহজ হবে না ভাররতের জন্য। এর আগে আইসিসি ইভেন্টের ফাইনালে বারে বারে ভারতকে টেক্কা দিয়েছে কিউয়িরা। এবার ফাইনাল যতটা ভারত বনাম নিউজিল্যান্ড ততটাই ভারত বনাম সিএসকেও। কারণ সিএসকে খেলার জন্য সৌজন্যেই অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন একাধিক কিউয়ি ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+