Champions Trophy: খেতাব জয়ের ম্যাচেও চার স্পিনারেই খেলবে ভারত? ফাইনাল ম্যাচের চাপ প্রসঙ্গে কী বললেন গিল?
রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। দুবাইয়ে খেতাব জয়ের ম্যাচে খেলতে নামছে ভারত এবং নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন দুপুরে শেষ প্রস্তুতি সেরে নিল ভারতীয় দল। প্রস্তুতিতে ভারতীয় দলের ক্রিকেটারদের ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে। শেষ দুই ম্যাচে ভারত চার স্পিনার নিয়ে খেলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও একই কম্বিনেনশনে খেলবে ভারত, ম্যাচের আগের দিন সেই নিয়ে উত্তর দিলেন সহ অধিনায়ক শুভমান গিল।
শেষ দুই ম্যাচে ভারত বরুণ চক্রবর্তীকে দলে অন্তর্ভুক্ত করে চার স্পিনার নিয়ে খেলেছে ভারত। তবে ফাইনাল ম্যাচেও একই কম্বিনেশনে খেলার সম্ভবনাই বেশি ভারতের। তবে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে কিছুটা ধোঁয়াশা রাখলেন দলের সহ অধিনায়ক শুভমান গিল।

গিল বলেছেন, আমরা যে উইকেটে খেলছি পাকিস্তানের বিরুদ্ধে তার থেকে একটু আলাদা। ফাইনালের আগে পিচ নিয়ে আর কোনও আলোচনা নেই। আমরা মনে করছি পিচের আচরণ ভিন্ন হবে না। টুর্নামেন্টে এখন পর্যন্ত যেমন খেলা হয়েছে হয়েছে তেমনই পিচ থাকবে ফাইনাল ম্যাচেও। ৩০০ রান হয়ত হবে না।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পর ফের আইসিসি খেতাবের দুয়ারে ভারত। চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গে গিল বলেছেন, একবার একটা শিরোপা পেলে পরের বার আরও একটা জেতার জন্য মরিয়া ভাব থাকে। আমাদের মধ্যেও সেইভাবটা আছে।
আমি চাপ মোকাবেলা করার পদ্ধতি শিখছি। আমার কাজ হলো খেলোয়াড়দের শান্ত করা, যখন তাদের উপর চাপ থাকে তখন তাদের পরিকল্পনা মেনে চলতে বলা। আমি এই বিষয়গুলি সম্পর্কে শিখছি।।
একদিনের ক্রিকেটে এক নম্বর ব্যাটার এখন গিল। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একটুর জন্য অর্ধশতরান করা হয়নি। নিউজিল্যান্ড বা সেমিতে অস্ট্রেলিয়া ম্যাচে রান পাননি। এবার ফাই। গিল বর্তমানে শুধু ভারতের ওডিআউ দলের সহ অধিনায়কই নন, একইসঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা। সহ অধিনায়কত্ব করায় তিনি যে অনেক কিছু শিখতে পারছেন সেটা উল্লেখ করেছেন গিল।
গিল বলেছেন, আমি চাপ ম্যানে
জ করার পদ্ধতি শিখছি। আমার কাজ হলো খেলোয়াড়দের শান্ত রাখা, যখন তাদের উপর চাপ থাকে তখন তাদের পরিকল্পনা মেনে চলতে বলা। আমি এই বিষয়গুলি সম্পর্কে শিখছি সহ অধিনায়কত্ব করায় ।
ফাইনাল ম্যাচ প্রসঙ্গে গিল বলেছেন, বড় ম্যাচেই অবশ্যই চাপ থাকে। যে দল চাপকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবে তারাই জিতবে। এটা বলা সহজ, করা খুব কঠিন। যখনই চাপ আসে, তখনই তা আপনার মনকে শক্তিশালী করতে হবে।
রোহিত বিরাটের অবসর প্রসঙ্গে জল ঢেলে দিয়েছেন। কোহলি প্রসঙ্গে গিল বলেন, বিরাট কোহলি বেশ অভিজ্ঞ এবং এই পরিস্থিতিতে কী করতে হয় সেটা তিনি জানেন, কারণ তিনি আগেও এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন।












Click it and Unblock the Notifications