Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির বোধনের দিনেই ওডিআইতে শীর্ষস্থান বদল, সিংহাসন দখল করলেন ভারতীয় তারকা
বৃহস্পতিবার চ্যাম্পিয়্ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারতী দল। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বাংলাদেশ। প্রথম ম্যাচ খেলতে নামার আগেই বিরাট সুখবর ভারতীয় শিবিরে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনেই বদলে গেল একদিনের ক্রিকেটে আইসিসির ক্রম তালিকা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কিছুক্ষণ আগে বুধবার ঘোষিত হল একদিনের ক্রিকেটে আইসিসির ক্রমতালিকা। ওডিআই ফর্ম্যাটে এক নম্বর স্থান দখল করে নিলেন শুভমান গিল। এমনিতেই শীর্ষস্থান খুব একটা নিরাপদ ছিল না বাবর আজমের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগেই ১ নম্বর স্থান থেকে খোয়ালেন বাবর।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শতরানের আগেই এই তালিকা প্রকাশি্ত হয়েছিল। অন্যদিকে, ত্রি দেশীয় সিরিজে খুব একটা ভালো খেলতে পারেননি বাবর। ফলে ৭৭৩ পয়েন্ট নিয়ে বর্তমানে ২ নম্বরে আছেন বাবর। ৭৬১ পয়েন্ট নিয়ে বর্তমানে ৩ নম্বরে আছেন রোহিত শর্মা। ৭২৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন কোহলি। প্রথম দশে আছেন আরও এক ভারতীয়। এক ধাপ উপরে উঠে ৯ নম্বরে স্থান করে নিয়েছেন শ্রেয়স আইয়ার।
বোলিংয়ের ক্ষেত্রেও ১ নম্বর স্থানে পরিবর্তন হয়েছে। রশিদ খান শীর্ষস্থান হারিয়েছেন। ৬৮০ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থান দখল করে নিয়েছেন শ্রীলঙ্কার মাহীশ থিকসানা। ৬৬৯ পয়েন্ট নিয়ে বর্তমানে ২ নম্বরে আছেন রশিদ। একদিনের ক্রম তালিকায় ১ নম্বরে আছে ভারত। ১১৯ রেটিং পয়েন্ট আছে ভারতের। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications