Champions Trophy: ভারতীয় দলের সাজঘরে শাস্ত্রীর ভোকাল টনিক, বিরাট নয়, সেরা ফিল্ডারের পদক পেলেন কে?
অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পৌঁছে গেছে ভারতীয় দল। ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারের বদলাও নিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ে দক্ষতা বজায় রেখে জয় হাসিল করেছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই প্রতিটি ম্যাচ শেষেই সেরা ক্রিকেটারকে পদক দিয়ে পুরস্কৃত করা হচ্ছে ভারতীয় দলের পক্ষ থেকে, ব্যতিক্রম হল না অস্ট্রেলিয়া ম্যাচ শেষেও।
সেমিফাইনাল ম্যাচ জয়ের পরে ভারতীয় দলের সাজঘরে উপস্থিত হলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি তাঁর ভোকাল টনিকের মধ্যে দিয়ে তাতিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটারদের। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দলের সেরা ফিল্ডারকে পদক দেওয়ার মুহূর্তটি তুলে ধরা হয়েছে।

ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দলের ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে বিশ্লেষণ করেন। এরপর তিনি এই ম্যাচে সেরা ফিল্ডারের জন্য কোন ক্রিকেটাররা মনোনীত হয়েছেন তাদের নাম ঘোষণা করেন। প্রথমেই তিনি নাম নেন শ্রেয়স আইয়ারের। তিনি এই ম্যাচে ভালো ব্যাটিং করার পাশাপাশি দুরন্ত ফিল্ডিংও করেছেন। দারুন একটি রান আউট করেছেন।
এরপর ফিল্ডিং কোচ নাম করেন শুভমান গিলের। তিনি একটি দুরন্ত ক্যাচ নিয়েছেন পাশাপাশি বেশ কয়েকটি ভালো বাউন্ডারি সেভ করেছেন। বয়স বাড়লেও ফিল্ডিংয়ে তিনি যে এখনও সেরা সেটা প্রমাণ করে চলেছেন রবীন্দ্র জাদেজা ফলে তিনিও ছিলেন মনোনয়নের তালিকায়। অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ভারতের নায়ক বিরাট কোহলি।
শুধু ব্যাট হাতে রান করে দলকে জেতানোই নয় একইসঙ্গে ভালো ফিল্ডিংয়েরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন কোহলি সেটা প্রতিটি ম্যাচেই, সেই কথা উল্লেখ করে কোহলিকে মনোনয়নের তালিকায় রাখেন টি দিলীপ। তবে সেরা ফিল্ডার হয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁকে পদক দেওয়ার জন্য টিম ইন্ডিয়া সাজঘরে প্রবেশ করেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
তিনি বলেন ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে একটা ম্যাচ জেতা যায়, ধারাবাহিক সাফল্য আসে দলগত পারফরম্যান্সের মধ্য দিয়ে তোমারা দারুন পারফরম্যান্স করেছ একেবারে চ্যাম্পিয়নের মতোই। আর একট ম্যাচ বাকি আছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এরপর শাস্ত্রী রোহিত-বিরাট-শাস্ত্রীদের শুভেচ্ছা জানান।
ভারতীয় দলের ফিল্ডি নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছিল চ্যাম্পিয়ন ট্রফিতে। পর পর জিতলেও ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান ভালো হয়নি। এর আগের ম্যাচগুলিতে একাধিক ক্যাচ ফস্কান ক্রিকেটারা। যদিও টি দিলীপ দাবি করেছেন ম্যাচে ভালো ফিল্ডিংয়ের নমুনা তুলে ধরেছেন।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় থেকেই ভারতীয় দলের ক্রিকেটারদজের ফিল্ডিংয়ে উন্নতি করার লক্ষ্যে বিশেষ পুরস্কার ঘোষণা হয়েছিল। প্রতি ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পদক দেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। সেই ধারা বজায় আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও।












Click it and Unblock the Notifications