Champions Trophy: ছন্দে ফিরেও খারাপ সময় প্রসঙ্গে অভিমানী শ্রেয়স! রোহিত-গম্ভীরের সিদ্ধান্তকে জানালেন কুর্ণিশ

২০২৩ সালের একদিনের বিশ্বকাপে যতটা ভালো খেলেছিলেন, ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই রকম খেলছেন শ্রেয়স আইয়ার। ক্রিকেট বিশ্বে এমন কিছু ক্রিকেটার থাকেন যারা আইসিসি ইভেন্টে খেলতে নামলেই জ্বলে উঠেন, শ্রেয়স হলেন তাঁদেরই একজন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার ৯৮ বলে ৭৯ রান করলেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছক্কা। রবিবার কিউয়িদের বিরুদ্ধে আর একটু ধৈর্য দেখাতে পারলে শতরানও করে ফেলতে পারতেন।

২০২৪ সালে শৃঙ্খলাজনিত ইস্যুতে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছিলেন শ্রেয়স। অবাধ্য তকমা তাঁর নামের পাশে বসিয়ে দেওয়া হয়। এরপর অধিনায়ক হিসাব আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করান। জাতীয় দলের জার্সিতেও স্বমহিমায় শ্রেয়স। কিন্তু কঠিন সময়ের প্রসঙ্গে বেশ অভিমানী শ্রেয়স।

নিউজিল্যান্ড ম্যাচের পর তিনি বলেন, কেরিয়ারে কয়েকটা মাস আমার খুব খারাপ কেটেছিল । তখন সকলকে পাশে পাইনি। খুব কম মানুষই কঠিন সময়ে আমার পাশে ছিলেন। তখনই বুঝে গিয়েছিলাম, নিজেকেই লড়তে হবে এবং কঠিন সময় কাটিয়ে উঠতে হবে।

ভালো খেলেও শতরান না করার আক্ষেপ কিছুতেই যাচ্ছে না শ্রেয়সের। ম্যাচ শেষে শ্রেয়স বলেন, অনেক ক্ষণ আমি আজ ক্রিজে ছিলাম। হাত সেট হয়ে গিয়েছিল। জানতাম, টিকে থাকলে রান আসবে। শুরুর সময়ে ধীর গতিতে খেলেছি। যত সময় এগিয়েছে ততই আক্রমণাত্বক হয়েছি। পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত খেলব। কিন্তু খারাপ শট খেলে আউট হয়ে গেলাম। এর জন্য খুবই খারাপ লাগছে।

সতীর্থ বরুণ প্রসঙ্গে শ্রেয়স বলেন, আমি জানতাম না আজকের ম্যাচে বরুণ খেলবে। অনুশীলনের সময় শুনেছিলাম, এক জন অতিরিক্ত স্পিনার খেলানো হতে পারে। কিন্তু কাকে খেলানো হবে সেটা নিয়ে আমার ধারনা ছিল না। দল নির্বাচনের দায়িত্বে থাকেন কোচ ও অধিনায়কই। তাঁরা বরুণকে খেলিয়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১৫ রান করেছিলেন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেন। ২০২৪ সালে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পর থেকে শ্রেয়স গত ১ বছরে ৯টি একদিনের ম্যাচ খেলেছেন। এরফলে বোর্ডের নিয়ম অনুসারেই তাঁর বার্ষিক চুক্তির তালিকাতের ফেরার পথ সুগম হয়ে গেল। এই নয়টি ম্যাচে ৩৬৯ রান করেছেন। চার নম্বরে নেমে দলকে ভরসা দিয়েছেন ব্যাট হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+